শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
১ মে ২০২৬, ১১:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রমজীবী মানুষের মর্যাদা ও অধিকার বৃদ্ধির অঙ্গীকার এমপি আব্দুল আলীমের

বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশ ও আলোচনা সভায় শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক ন্যায্যতা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করা হয়।

শুক্রবার (১ মে) বিকেল ৪টায় মডেল মসজিদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থায় যাকাতভিত্তিক রাষ্ট্র পরিচালিত হলে শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবেন। তার মতে, এ ব্যবস্থায় ধনী-গরিবের ব্যবধান কমে যাবে এবং মালিক-শ্রমিকের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

তিনি আরও বলেন, মানুষের তৈরি অর্থনৈতিক কাঠামোতে অনেক সময় শ্রমিকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন। তাই ন্যায়ভিত্তিক ও কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থার মাধ্যমে শ্রমিকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আলোচক ও শিক্ষাবিদ অধ্যাপক শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন মোরেলগঞ্জ পৌর শাখার সভাপতি রেজাউল করিম।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা শাহাদাৎ হোসাইন, নায়েবে আমির মাষ্টার মনিরুজ্জামান, পৌর জামায়াত ইসলামীর আমির রফিকুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান ও অধ্যাপক সবির আহম্মেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো পড়ুন...  প্রতিবন্ধী ও গর্ভবতী মায়ের অংশগ্রহণ, মোরেলগঞ্জে কেন্দ্রে নারীদের দীর্ঘ লাইন

বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকুলকে ঘিরে ক্ষোভ, অব্যাহতি প্রত্যাহারের দাবি জোরালো

গোল্ডকাপ জিতে শিরোপা দক্ষিণ গোবিন্দারখীলের

যৌন নিপীড়ন মামলায় সাংবাদিক কারাগারে

ভুয়া এএসপি পরিচয়ে প্রতারণা, অবশেষে আটক যুবক

এক ড্রামের কালো পানিতে মুরগি ড্রেসিং, স্বাস্থ্যঝুঁকিতে ক্রেতারা

ভাইরাল ভিডিওতেও ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারি

ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘণ্টা পর লাউয়াছড়া সড়কে যান চলাচল স্বাভাবিক

রেলওয়ে জমিতে ফের দখল, গড়ে উঠছে শতাধিক অবৈধ ঘর

দোয়া ও সমর্থন চাইলেন বাইপ্রমাস নেতা প্রার্থী কে এম আফতাব উদ্দিন

নাসিরনগরে হাওরের পানিতে তলিয়ে গেল কৃষকের প্রাণ ও স্বপ্ন

১০

ভাণ্ডারিয়ায় ঘূর্ণিঝড়ের তাণ্ডব: খালের পাড়ে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু

১১

মেঘনার ভাঙন কেড়েছিল জমি, কালবৈশাখী কেড়ে নিল শেষ ঠিকানা

১২

কুড়িগ্রামে শিশু সাংবাদিকদের ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত

১৩

রামপালে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নির্দেশে আরও একটি খালের বাঁধ অপসারণ

১৪

শিক্ষার মানোন্নয়ন নিয়ে প্রাণবন্ত মতবিনিময়, শিক্ষকদের দাবি পূরণে চেষ্টা করবো বললেন সাংসদ এটিএম আজহার

১৫

রাজশাহীতে ১০০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৬

মাগুরার শ্রীপুরে দুই গ্রামের সংঘর্ষে শতাধিক বাড়ি ভাঙচুর ও লুটপাট, আহত ১০

১৭

মাগুরায় মসজিদে ঢুকে হামলা, তিনজন গুরুতর জখম

১৮

ঝালকাঠির রাজাপুরে দুটি খাল খননের উদ্বোধন করলেন এমপি জামাল

১৯

শ্রীমঙ্গলে হাম-রুবেলা টিকাদানে চরম অব্যবস্থাপনা: ঝুঁকিতে শিশুদের স্বাস্থ্য

২০