মহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১০ মার্চ ২০২৬, ৭:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাউথইস্ট ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকাল ৫টায় চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত ব্যাংকের শাখা কার্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক ও সিনিয়র নির্বাহী অফিসার মোঃ তাজিমুল হক। পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে আয়োজিত এ অনুষ্ঠানে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

দোয়া মাহফিলে সাউথইস্ট ব্যাংক পিএলসি’র প্রতিষ্ঠার সঙ্গে সম্পৃক্ত সকল সদস্য এবং ব্যাংকের প্রয়াত কর্মকর্তা-কর্মচারীদের রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির উন্নতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌড় ইন্টারন্যাশনাল-এর প্রোপারটর মোঃ হায়উল হক, মেসার্স রিয়াদ ইন্টারন্যাশনাল-এর প্রোপারটর মোঃ মিজান সাহেব, এ কে ট্রেডিং কোম্পানির প্রোপারটর মোঃ আখতারুল হক, এস এম ট্রেডিং-এর প্রোপারটর মোঃ তরিকুল ইসলাম এবং মেসার্স গোলাম কিবরিয়ার প্রোপারটর মোঃ গোলাম কিবরিয়া (টনিক)। এছাড়াও সাউথইস্ট ব্যাংক পিএলসি’র সিনিয়র নির্বাহী অফিসার মোঃ কবির হোসেন, সিনিয়র অফিসার মোঃ আখতারুজ্জামান, অফিসার মোঃ আব্দুল কাইউম ও অফিসার মোঃ বেনজির আহমেদসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জে রবীন্দ্রজয়ন্তী উদযাপন

এ সময় শাখা ব্যবস্থাপক মোঃ তাজিমুল হক তার বক্তব্যে বলেন, সাউথইস্ট ব্যাংক পিএলসি সবসময় গ্রাহকদের আধুনিক, নিরাপদ ও উন্নত ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, গ্রাহকদের আস্থা ও সহযোগিতার মাধ্যমেই ব্যাংকটি আজকের অবস্থানে পৌঁছেছে। ভবিষ্যতেও গ্রাহকদের আরও উন্নত ও মানসম্মত ব্যাংকিং সেবা নিশ্চিত করতে ব্যাংক কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করে যাবে।

তিনি আরও বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এ মাসের শিক্ষা ধারণ করে সমাজে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার আহ্বান জানান তিনি।

দোয়া মাহফিল শেষে উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ ইফতার মাহফিলের মাধ্যমে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০