রেজাউল করিম, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
১৯ মে ২০২৬, ৯:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে নিহত পরিবারকে আর্থিক সহায়তা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নে কুকুরের কামড়ে নিহত এক পরিবারের মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মানবিক এই সহায়তা কর্মসূচির মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারকে কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করা হয় বলে জানান সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টায় কঞ্চিবাড়ি ইউনিয়নে মৃত ব্যক্তির পরিবারের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ ময়নুল হাসান সাদিক। তিনি বলেন, এ ধরনের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। সমাজের অসহায় মানুষের জন্য সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিপুল দাস। তিনি বলেন, জেলা পরিষদ নিয়মিতভাবে বিভিন্ন দুর্ঘটনা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান করে থাকে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক, যুগ্ম আহ্বায়ক আশেক আলী বিএসসি, এম এ গাফফার মোল্লা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম আযম এবং ইউনিয়ন বিএনপি আহ্বায়ক আন্না কায়ছারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরো পড়ুন...  সুন্দরগঞ্জে মডেল প্রেসক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক কমিটি গঠন

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কঞ্চিবাড়ি ইউনিয়নে কুকুরের কামড়ে এক ব্যক্তি গুরুতর আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের পরিবার আর্থিকভাবে দুর্বল হওয়ায় জেলা পরিষদের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়।

বক্তারা বলেন, গ্রামীণ এলাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোর আরও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

তারা আরও বলেন, দুর্ঘটনা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান যেমন জরুরি, তেমনি ভবিষ্যতে এমন ঘটনা রোধে সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠান শেষে নিহত পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয় এবং উপস্থিত সবাই তাদের প্রতি সমবেদনা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে খাবারের সাথে চেতনানাশক ওষুধ,একই পরিবারে ৪ জন অচেতন

তেতুলিয়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ছাত্রদলের সমাবেশ ঘিরে ইসলামপুরে উৎসবমুখর পরিবেশ

সচেতনতায় ডায়াবেটিস প্রতিরোধে নোয়াখালীতে মেডিকেল ক্যাম্প

রামিশা হত্যার বিচার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

একতাই শক্তি: মহিপুরে ডিজেল-মবিল ব্যবসায়ীদের সাধারণ সভা

আর্থ-সামাজিক উন্নয়নেই টেকসই অগ্রগতি: বিভাগীয় কমিশনার

গুজবে তেঁতুলিয়ায় পুলিশের ওপর হামলা, আহত ২

করতোয়ায় মাটিচাপায় প্রাণ গেল পাথর শ্রমিকের

সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি, আতঙ্কে শ্যামনগরের দুই পরিবার

১০

বদরগঞ্জে ঝড়ে লণ্ডভণ্ড জনপদ

১১

নলডাঙ্গায় গ্রামীণ সড়ক উন্নয়ন কর্মশালা

১২

রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবে না ঢাকা বারের কোনো আইনজীবী

১৩

ঈদের আনন্দে রোহিঙ্গা শিশুদের পাশে সুশীলন ও এইচসিআই

১৪

মোরেলগঞ্জে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই, থানায় অভিযোগ

১৫

চট্টগ্রামে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ঘিরে উত্তেজনা, আসামি আটক

১৬

জাল দলিলে জমি দখলের অভিযোগে পিরোজপুরে তোলপাড়

১৭

মোরেলগঞ্জে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

১৮

সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যান্সার স্ক্রিনিংয়ে সাফল্য, নেতৃত্বে ডা. সিনথিয়া তাসমিন

২০