মোঃ শরিফুল ইসলাম, শ্যামনগর প্রতিনিধি:
১৮ মে ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুন্দরবনে গুলিতে কাঁকড়া জেলের মৃত্যু অভিযোগ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের এক কাঁকড়া জেলের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত আমিনুর রহমান (৪৫) উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা এলাকার বাসিন্দা এবং আকসেদ গাজীর ছেলে। সোমবার (১৮ মে) সকালে সুন্দরবনের খুলনা রেঞ্জের শতমুখি খাল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তার সঙ্গে থাকা সহকর্মী জেলেরা।

সহযোগী জেলেদের অভিযোগ, তারা কয়েকজন মিলে সুন্দরবনের শতমুখি খালে কাঁকড়া ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বনবিভাগের খুলনা স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা তাদের ডাক দেন। তবে জেলেরা কাছে যেতে দেরি করলে বা সাড়া না দিলে বনবিভাগের সদস্যরা গুলি ছোড়ে বলে দাবি করেন তারা। এতে আমিনুর রহমান গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান বলে জানান তার সহকর্মীরা।

ঘটনার পর অন্যান্য জেলেরা আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে অবহিত করেন। পরে নিহতের মরদেহ উদ্ধার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।

এদিকে অভিযোগের বিষয়ে বনবিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বনবিভাগের এক কর্মকর্তা বলেন, “বর্তমানে সুন্দরবনের ভেতরে বনদস্যু ও অপরাধী চক্র দমনে যৌথ বাহিনীর অভিযান চলছে। সেখানে বনবিভাগ, কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একযোগে দায়িত্ব পালন করছে। কী পরিস্থিতিতে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”

আরো পড়ুন...  উলিপুরে দ্রুত বাইপাস সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

তিনি আরও জানান, তদন্তের আগে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। ঘটনাস্থল ও সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম জানান, ঘটনাটি জানার পরপরই তিনি সংশ্লিষ্ট প্রশাসনিক ও বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি বলেন, “আমি খুলনার বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও), সাতক্ষীরার সহকারী বন সংরক্ষক (এসিএফ), শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানাকে বিষয়টি অবহিত করেছি। বন বিভাগের পক্ষ থেকে আমাকে আশ্বস্ত করা হয়েছে যে, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর নিহত আমিনুর রহমানের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যেও বিরাজ করছে ক্ষোভ ও উদ্বেগ। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।

সুন্দরবনে জীবিকা নির্বাহ করতে যাওয়া জেলেদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে এ ঘটনার পর। স্থানীয় সচেতন মহল মনে করছেন, বনাঞ্চলে পরিচালিত অভিযানের সময় সাধারণ জেলে ও বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১০

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

১১

তালামীয বিশ্বনাথ দক্ষিণ উপজেলা শাখার সভাপতি নূরুল, সম্পাদক নাজিম নির্বাচিত

১২

টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার

১৩

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

১৪

ইসলামপুরে সাপধরী ইউনিয়ন বিএনপির মানববন্ধন: মাদক, জুয়া ও কারেন্ট জাল বন্ধের দাবি

১৫

ঝালকাঠি পৌরসভায় ১২ লাখ টাকার পাঁচ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

১৬

জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার

১৭

দারিয়াপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিলেন মো. আব্দুস সবুর

১৮

মাগুরায় অতিরিক্ত দামে সার বিক্রি: ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১ লাখ টাকা জরিমানা

১৯

টানা ৩ দিনের বৃষ্টিতে জলাবদ্ধতা মোরেলগঞ্জে জনজীবন বিপর্যস্ত

২০