বাগেরহাট জেলা প্রতিনিধি-
৮ জানুয়ারী ২০২৬, ৪:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুন্দরবনে পর্যটক ও রিসোর্ট মালিক অপহরণ: বনদস্যু প্রধানসহ আটক ২

সুন্দরবনে পর্যটক ও রিসোর্ট মালিক অপহরণ: বনদস্যু প্রধানসহ আটক ২
সুন্দরবনে পর্যটক ও রিসোর্ট মালিক অপহরণ: বনদস্যু প্রধানসহ আটক ২ | ছবি: দৈনিক ইতিহাস

সুন্দরবনে পর্যটক ও একটি রিসোর্টের মালিককে অপহরণের ঘটনায় বনদস্যু বাহিনীর প্রধান মাসুম মৃধা (২৩) ও তার সহযোগী ইফাজ ফকিরকে (২৫) আটক করেছে কোস্ট গার্ড। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সুন্দরবনের গাজী ফিশারিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন—খুলনার তেরোখাদা উপজেলার বিপ্র আজগড়া গ্রামের মোছা মৃধার ছেলে মাসুম মৃধা এবং একই উপজেলার মো. আক্তার ফকিরের ছেলে মো. ইফাজ ফকির।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোয়েন্দা নজরদারির মাধ্যমে বুধবার (৭ জানুয়ারি) তেরোখাদা থানাধীন ধানখালী এলাকা থেকে মাসুম মৃধাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী সুন্দরবনের গাজী ফিশারিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৩টি দেশীয় ওয়ান শুটার পাইপগান, ৮ রাউন্ড তাজা কার্তুজ, ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, ২টি দেশীয় কুড়াল, একটি দা, একটি স্টিল পাইপ ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়া জিম্মি পর্যটকদের ৫টি মোবাইল ফোন ও একটি হাতঘড়ি উদ্ধার করা হয়।

আরো পড়ুন...  দিনাজপুর সীমান্তে উদ্ধার কষ্টিপাথরের মূর্তি, আটক ১

উল্লেখ্য, গত শুক্রবার (২ জানুয়ারি) সুন্দরবনের গোলকানন রিসোর্ট থেকে কানুরখাল সংলগ্ন এলাকায় কাঠের নৌকাযোগে ভ্রমণের সময় ডাকাত মাসুম বাহিনী রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে অপহরণ করে মুক্তিপণ দাবি করে। বিষয়টি জানার পর কোস্ট গার্ড যৌথ অভিযান পরিচালনা করে।

গোয়েন্দা তথ্য, ড্রোন নজরদারি ও ফিনান্সিয়াল ট্রেসিং ব্যবহার করে টানা ৪৮ ঘণ্টার অভিযানে জিম্মি তিনজনকে নিরাপদে উদ্ধার করা হয়। এ সময় ডাকাত চক্রের আরও সদস্য কুদ্দুস হাওলাদার (৪৩), মো. সালাম বক্স (২৪), মেহেদী হাসান (১৯), আলম মাতব্বর (৩৮), অয়ন কুন্ডু (৩০), জয়নবী বিবি (৫৫) ও মোছা মৃধা (৫৫)-কে সুন্দরবন, দাকোপ ও খুলনার বিভিন্ন এলাকা থেকে আটক করে দাকোপ থানায় হস্তান্তর করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুল বিক্রি করে ঘরভাড়া দেওয়া রেহানার পাশে প্রতিমন্ত্রী, পেলেন ঘর-খাদ্য ও অর্থ সহায়তা

১০০ টাকায় গরুর মাংস বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেফতার

কোরআন ও হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

ঘরভাড়া দিতে চুল বিক্রি, দুই সন্তান নিয়ে রেললাইনের পাশে রেহানার জীবন

মোরেলগঞ্জে বৃত্তি অর্জনকারী ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা

খাগড়াছড়িতে নারী ফুটবল ও ব্যাডমিন্টনের জমজমাট আসর শুরু

জুয়ার আসরে মারধরের পর মৃত্যু, বাড়ি ফেরার পর প্রাণ গেল ৬৩ বছরের কোরাইনার

এক ট্রলারে ধরা পড়ল ৪৬ মণ ইলিশ

শ্রীপুরে সার-কীটনাশকের দুই দোকানে দুর্ধর্ষ চুরি

জাতীয় বিতর্কে রানারআপ চাঁপাইনবাবগঞ্জের ক্ষুদে বিতার্কিকরা

১০

বিশ্বনাথে সরকারি আদেশ অমান্য করে সড়কে গেইট নির্মাণের অভিযোগ

১১

চা শিল্পে নতুন ইতিহাস, এক নিলামেই এনটিসির আয় ৪ কোটি ৪৭ লাখ টাকা

১২

বদরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যা না আত্মহত্যা?

১৩

জুড়ীতে অসময়ে তরমুজ চাষে দুই কৃষকের দৃষ্টান্ত

১৪

শিবগঞ্জ সীমান্তে ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১

১৫

বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন

১৬

কমলগঞ্জে সংরক্ষিত নারী সদস্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা

১৭

৮ বছরের শিশুর কাঁধে ৬ সদস্যের পরিবারের ভার

১৮

কুলিয়ারচরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাংগঠনিক তৎপরতা, গঠিত হবে ৭ শাখা

১৯

গোমস্তাপুরে পৃথক অভিযানে ৩১০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

২০