Advertisement
রেজাউল করিম, সুন্দরগঞ্জ প্রতিনিধি:
১৪ এপ্রিল ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাডুডু খেলায় পহেলা বৈশাখ উদযাপন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নে পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা। রামজীবন ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সামসুল হুদার সার্বিক তত্ত্বাবধানে এই আয়োজন স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

বাংলা নববর্ষকে বরণ করে নিতে আয়োজিত এই খেলাকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দীর্ঘদিন ধরে গ্রামীণ সংস্কৃতির অন্যতম জনপ্রিয় খেলা হাডুডু এখন অনেকটাই হারিয়ে যেতে বসেছে। তবে এ ধরনের আয়োজনের মাধ্যমে আবারও সেই ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মো. সামসুল হুদা বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এই উৎসবের মাধ্যমে মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি এবং ঐক্যের বন্ধন আরও দৃঢ় হয়। তিনি বলেন, “গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা আমাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। হাডুডুর মতো খেলাগুলো শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং এটি যুব সমাজকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখে।”

তিনি আরও জানান, রামজীবন ইউনিয়নকে একটি সুন্দর, সুশৃঙ্খল এবং মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। “আমরা সবাই একসাথে কাজ করলে ইনশাআল্লাহ একটি মাদকমুক্ত ইউনিয়ন গড়ে তুলতে সক্ষম হবো,”—যোগ করেন তিনি।

আরো পড়ুন...  বৈশাখে ঐক্যের আহ্বান রাসেলের

উক্ত খেলায় উপস্থিত ছিলেন রামজীবন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আশেখ আলী (বিএসসি), যুগ্ম আহ্বায়ক মো. শাহজালাল সরকার, ইউপি সদস্য মো. তাজরুল ইসলাম যুবরদার, রামজীবন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম, যুবদলের সদস্য সচিব মো. আজিজুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলার মাঠে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন বয়সের মানুষ দলবদ্ধভাবে খেলা উপভোগ করেন এবং প্রিয় দলের জন্য উৎসাহ-উদ্দীপনা প্রকাশ করেন। পুরো আয়োজনটি পরিণত হয় এক মিলনমেলায়, যেখানে গ্রামীণ ঐতিহ্য, সংস্কৃতি এবং সামাজিক বন্ধন নতুন করে প্রাণ ফিরে পায়।

স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ গ্রামীণ ক্রীড়া ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত করতে সহায়ক হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুগপূর্তিতে নতুন দিগন্তে ‘দৈনিক চাঁপাই দর্পণ’, উদ্বোধন ই-পেপার

নলডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

মোরেলগঞ্জে উৎসবের আমেজে বর্ষবরণ, অংশ নিলেন সব শ্রেণি-পেশার মানুষ

জগন্নাথপুরে বর্ণিল বর্ষবরণ

সেনবাগে বর্ণাঢ্য বৈশাখ উদযাপন

কালিয়াকৈরে বৈশাখী শোভাযাত্রা

হাডুডু খেলায় পহেলা বৈশাখ উদযাপন

মহিপুরে কোস্ট গার্ডের অভিযানে জাল ও ট্রলার জব্দ

কবি আলী আহমদের পিতার ইন্তেকালে সাংবাদিক ফোরামের শোক

মাথাভাঙ্গায় বর্ষবরণ উৎসব উদযাপন

১০

পানছড়িতে বিজিবির অভিযানে অবৈধ কাঠ জব্দ

১১

১৭ বছর পর ভাত খেলেন ইনু মিয়া

১২

টাঙ্গাইল সফরের পথে চন্দ্রায় তারেক রহমানকে নেতাকর্মীদের অভ্যর্থনা

১৩

গোমস্তাপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

১৪

২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু, বাড়ছে হাম সংক্রমণ

১৫

বর্ণাঢ্য আয়োজনে নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নববর্ষ উদযাপন

১৬

নববর্ষে কৃষকদের জন্য নতুন উদ্যোগ, চালু হলো ‘কৃষক কার্ড’

১৭

গোহালাকান্দাবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সালমান রহমান পল্লব

১৮

বরিশালে নববর্ষের বর্ণিল আয়োজন, শোভাযাত্রা-গানে উৎসবমুখর নগরী

১৯

শরণখোলাবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মাওলানা রফিকুল ইসলাম কবির

২০