আল আমিন, জয়পুরহাট প্রতিনিধি:
৮ মে ২০২৬, ৯:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

২১ মাস পর স্কুলে ফিরেই মাঠে সিজদায় প্রধান শিক্ষক

দীর্ঘ ২১ মাসের অপেক্ষা, অনিশ্চয়তা ও মানসিক চাপের অবসান ঘটিয়ে অবশেষে নিজ কর্মস্থলে ফিরলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নিকড়দীঘি নান্দুলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে উপস্থিত হয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। এ সময় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিদ্যালয়ের মাঠেই সিজদায় লুটিয়ে পড়েন প্রধান শিক্ষক। হৃদয়স্পর্শী এ দৃশ্য উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক আবেগের সৃষ্টি করে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিদ্যালয়ের কিছু স্থানীয় ব্যক্তি প্রধান শিক্ষক কবির হোসেনের বিরুদ্ধে প্রায় অর্ধকোটি টাকা আত্মসাৎ, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন। অভিযোগের ভিত্তিতে বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করা হলে স্থানীয় চাপ ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মুখে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে কয়েক মাস তাঁর বেতন-ভাতাও বন্ধ রাখা হয়।

দীর্ঘ সময় বিদ্যালয়ের বাইরে থাকতে হওয়ায় কবির হোসেন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে জানান তাঁর সহকর্মীরা। নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক বলেন, “বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে একটি অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছিল। প্রধান শিক্ষক ফিরে আসায় শিক্ষক-কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আমরা মনে করি, তিনি মূলত একটি মব পরিস্থিতির শিকার হয়েছিলেন।”

আরো পড়ুন...  রাজশাহীতে তরুণীকে ভয়ভীতি ও উত্যক্ত করার অভিযোগ

বিদ্যালয়ে ফিরে প্রধান শিক্ষক কবির হোসেন বলেন, “গত ২১ মাস ধরে আমি মবের শিকার হয়ে বিদ্যালয়ে আসতে পারিনি। নিজের প্রতিষ্ঠানে ফিরতে পারাটা আমার জন্য অত্যন্ত আবেগের এবং স্বস্তির বিষয়। আজ মনে হচ্ছে আমি আবার নিজের জায়গায় ফিরে এসেছি।”

বিদ্যালয়ে তাঁর ফিরে আসাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যেও উচ্ছ্বাস দেখা যায়। অনেক শিক্ষার্থী ফুল দিয়ে তাঁকে বরণ করে নেয়। এলাকাবাসীর একাংশও তাঁকে শুভেচ্ছা জানান এবং বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন।

এ বিষয়ে পাঁচবিবি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর সৃষ্ট পরিস্থিতিতে কবির হোসেনকে জোরপূর্বক সাময়িক বরখাস্ত করা হয়েছিল। পরে বিষয়টি তদন্ত করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। তদন্তে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। পরবর্তীতে অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে তাঁর বেতন পুনরায় চালু করা হয় এবং বিদ্যালয়ে যোগদানের অনুমতি দেওয়া হয়।

দীর্ঘ বিরতির পর প্রধান শিক্ষকের ফিরে আসা বিদ্যালয়টিতে নতুন করে স্বস্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর শপিংমল ও মার্কেট বন্ধের নির্দেশ

সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে এমপি আব্দুল আলীমের মতবিনিময় সভা

মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেলেন দুই শতাধিক রোগী

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা

খাগড়াছড়ির হোটেলে ৫০ পিস ইয়াবা উদ্ধার, দুই যুবক কারাগারে

ভাণ্ডারিয়ায় কলেজে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও সন্ধান মেলেনি

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, লুটের অভিযোগ

মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

১০

কুলাউড়ায় স্যানিটারি রিংয়ের ভেতর ১০ বোতল বিদেশি মদ, যুবক গ্রেপ্তার

১১

৫ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যাচেষ্টা, স্বামী গ্রেপ্তার

১২

সারাদেশে লোডশেডিং, হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইলো পল্লী বিদ্যুৎ

১৩

আলীকদমে জমি বিরোধে বিধবার মুরগির খামারে আগুন, থানায় অভিযোগ

১৪

আখেরি চাহার শোম্বা: ঐতিহ্য, প্রচলিত আমল ও শরিয়তের মাপকাঠি

১৫

মডেল মসজিদের টাইলসে প্রেমের কাহিনি, ইমামের সতর্কবার্তা- ‘বাবুরা, বি কেয়ারফুল’

১৬

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর

১৭

দুই স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ২০ হাজার টাকা

১৮

বিশ্বনাথে প্রবাসীর উদ্যোগে ৪৫ শিক্ষার্থী পেল স্কুল ড্রেস

১৯

শ্যামনগরে ৩ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

২০