সাঈদ ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি:
১৮ জুন ২০২৬, ৮:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অস্তিত্বহীন রাইস মিলের নামে চাল বরাদ্দের অভিযোগ, পাটগ্রামে খাদ্য সংগ্রহ ব্যবস্থায় অনিয়মের প্রশ্ন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অস্তিত্বহীন রাইস মিলের নামে সরকারি চাল বরাদ্দ দেওয়ার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে চলমান এ অনিয়মকে কেন্দ্র করে খাদ্য বিভাগ, কিছু অসাধু কর্মকর্তা এবং প্রভাবশালী মিল মালিকদের একটি সিন্ডিকেটের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

উপজেলা খাদ্য বিভাগের তথ্য অনুযায়ী, পাটগ্রামে হাস্কিং ও অটো মিল মিলিয়ে মোট ৪৪টি রাইস মিল রয়েছে। এর মধ্যে বর্তমানে সচল রয়েছে ২৪টি। তবে স্থানীয় অনুসন্ধানে জানা গেছে, প্রায় ২৩টি মিল দীর্ঘদিন ধরে বন্ধ ও অকার্যকর অবস্থায় রয়েছে। অনেক মিলের কোনো উৎপাদন কার্যক্রম নেই, নেই প্রয়োজনীয় অবকাঠামো, বয়লার কিংবা সাইনবোর্ডও। কিছু স্থানে মিলের জায়গা আগাছায় ঢেকে গেছে।

অভিযোগ রয়েছে, এসব অকার্যকর ও অস্তিত্বহীন মিলের নাম ব্যবহার করেই সরকারি খাদ্য সংগ্রহ কর্মসূচির আওতায় চাল বরাদ্দ দেওয়া হচ্ছে। এতে প্রকৃত মিল মালিক ও কৃষকরা বঞ্চিত হচ্ছেন।

জানা গেছে, চলতি বোরো মৌসুমে পাটগ্রাম উপজেলায় প্রায় ১ হাজার ৬৯০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং এ জন্য ২৪ জন মিলারের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। তবে বরাদ্দ প্রক্রিয়ায় মাঠপর্যায়ের বাস্তব যাচাইয়ের পরিবর্তে কাগজপত্রের ভিত্তিতে তালিকা অনুমোদনের অভিযোগ উঠেছে।

আরো পড়ুন...  ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

স্থানীয়দের দাবি, একটি প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে কমিশন বাণিজ্য পরিচালিত হচ্ছে। এতে খাদ্য বিভাগের কিছু অসাধু কর্মকর্তা ও মিল মালিক আর্থিকভাবে লাভবান হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে পাটগ্রাম উপজেলা খাদ্য কর্মকর্তা মো. নাসিম আল আখতার বলেন, “অস্তিত্বহীন কোনো মিল বরাদ্দ তালিকায় নেই। যেসব মিল সম্পূর্ণ অকার্যকর, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

পাটগ্রাম উপজেলা চালকল মালিক সমিতির সাংগঠনিক সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম বলেন, “বিষয়টি নিয়ে সংগঠনের অভ্যন্তরীণ সভায় আলোচনা করা হবে।”

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সচেতন মহল মনে করছে, সরকারি খাদ্য সংগ্রহ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দ্রুত নিরপেক্ষ তদন্ত এবং মাঠপর্যায়ে মিলগুলোর বাস্তব অস্তিত্ব যাচাই করা প্রয়োজন। অন্যথায় খাদ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে জনমনে আস্থাহীনতা আরও বাড়তে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিয়াকৈরে গার্মেন্টসের পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ

ভাণ্ডারিয়ায় কঁচা নদীতে অবৈধ জাটকা শিকার, দুই জেলেকে ৫০ হাজার টাকা জরিমানা

৩য় শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৪৫ বছরের শামীম গ্রেপ্তার

পীরগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধন, দেশীয় ফল চাষে উদ্বুদ্ধকরণ

মোরেলগঞ্জের বিএনপি নেতা মিলনের প্রশংসনীয় উদ্যোগ: নিজস্ব অর্থায়নে বালুর রাস্তা সংস্কার

‘নেইমার মাঠে নামলেই প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে’

অস্তিত্বহীন রাইস মিলের নামে চাল বরাদ্দের অভিযোগ, পাটগ্রামে খাদ্য সংগ্রহ ব্যবস্থায় অনিয়মের প্রশ্ন

পাহাড়ি জনপদে শিক্ষার আলো ছড়াতে বিজিবির উদ্যোগ, ৬০ শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ

১০

তোমাকে আদর করে মারতে চাই’ ছাত্রীকে খুবি শিক্ষক

১১

তেতুলিয়ায় তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

১২

মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

১৩

পঞ্চগড় আদালতে বেঞ্চে শুয়ে থাকা আসামির রহস্যজনক মৃত্যু

১৪

খুলনা বিভাগীয় সমাবেশ ঘিরে মাগুরায় জামায়াতের প্রস্তুতি সভা

১৫

ব্যবসায়ী সোহেল রানার মৃত্যুর রহস্য ঘনীভূত, পরিকল্পিত হত্যার অভিযোগে আদালতে মামলা

১৬

খালেদা রাব্বানীর বাসায় আবেগঘন মুহূর্ত, প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

১৭

মৌলভীবাজার বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় সভা

১৮

কিশোরগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৯

কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

২০