নিজেস্ব প্রতিবেদক
১ মার্চ ২০২৬, ২:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

“আলভী আমার মেয়েকে মেরে ফেলছে”—ইকরার বাবার বিস্ফোরক অভিযোগ

আলভী আমার মেয়েকে মেরে ফেলছে: ইকরার বাবা । ছবি : সংগৃহীত
আলভী আমার মেয়েকে মেরে ফেলছে: ইকরার বাবা । ছবি : সংগৃহীত

ছোটপর্দার অভিনেতা জাহের আলভী-র স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় এবার সামনে এসেছে চাঞ্চল্যকর অভিযোগ। একমাত্র সন্তানকে হারিয়ে শোকাহত ইকরার বাবা আলভী ও তার মায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তার দাবি, প্ররোচনা ও মানসিক নির্যাতনের কারণেই ইকরা আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।

ক্ষোভ ও কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, “সুষ্ঠু বিচার হোক আলভীর। আলভী একটা অসভ্য ছেলে। সে আমার মেয়েকে মেরে ফেলছে। আগে জানতাম না, মনে করতাম সে ভালো। আমার মেয়েও সংসার টিকিয়ে রাখার জন্য আমাদের কাছে কিছু প্রকাশ করেনি।”

মিডিয়া জগত নিয়েও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “আমি বুঝতে পেরেছিলাম এটা খারাপ হবে। মিডিয়ার মানুষ ভালো হয় না। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

ইকরার শিক্ষাজীবনের প্রসঙ্গ তুলে তার বাবা জানান, ইকরা অত্যন্ত মেধাবী ছাত্রী ছিলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এ ভর্তির সুযোগ পেয়েছিলেন। তার ভাষ্য, “আমার মেয়ে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, আলভী তখন একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমি তখনই বলেছিলাম, এই বিয়ে দেব না। কিন্তু তারা আমার অল্পবয়সী মেয়েটাকে নিয়ে গিয়ে বিয়ে করায়।”

আরো পড়ুন...  ‘স্বামীর অবহেলা ও পরকীয়া’—ফাঁস চ্যাটে বিস্ফোরক অভিযোগ, মর্মান্তিক মৃত্যু ইকরার

তিনি অভিযোগ করেন, শুরুতে বিয়ে মেনে না নিলেও একমাত্র সন্তানের ভবিষ্যতের কথা ভেবে পরে মেনে নিয়েছিলেন। তবে দাম্পত্য জীবনে ইকরা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলেও দাবি করেন তিনি।

ইকরার মৃত্যুর জন্য সরাসরি আলভীর মাকে দায়ী করে তিনি বলেন, “এই সুইসাইডের পেছনে আলভীর মা দায়ী। উনি একজন অস্বাভাবিক মহিলা। আমার মেয়েটা দারুণ স্টুডেন্ট ছিল। ওদের জন্য তার ক্যারিয়ার, লেখাপড়া সব শেষ হয়ে গেল।”

এছাড়া আলভীর একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করেও প্রশ্ন তুলেছেন তিনি। তার অভিযোগ, অন্য এক নারীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার ঘটনা ইকরাকে গভীরভাবে আঘাত করে। “এমনিতেই আমার মেয়ে আমাদের কাছে নিজেকে অপরাধী মনে করত। আলভীকে নিয়ে তার অনেক গর্ব ছিল। যখন দেখল আলভী এমন করছে, তখন হয়তো প্ররোচনায় সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে,”—বলেন শোকাহত বাবা।

তবে এসব অভিযোগের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি জাহের আলভী বা তার পরিবারের পক্ষ থেকে।

সন্তান হারানোর বেদনা আর বিচারের দাবিতে সরব ইকরার পরিবার। ঘটনাটি ঘিরে জনমনে তৈরি হয়েছে নতুন করে আলোচনা ও প্রশ্ন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০