জয়পুরহাট প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইউএনওর সামনে কালবেলার সাংবাদিককে পেটালেন বিএনপি নেতা

জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে ঢুকে কালবেলার সাংবাদিককে বেধড়ক মারধর করেছেন উপজেলা বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক। এ সময় তাকে প্রাণে হত্যার হুমকি দেওয়া হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার বিকেলে ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে সাংবাদিকদের সঙ্গে আলোচনা সভা চলছিল। এ সময় ক্ষেতলাল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক এবং সাবেক কাউন্সিলর সেলিম হোসেনসহ কয়েকজন ইউএনওর কক্ষে প্রবেশ করে কালবেলার ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি আমানুজামান আমানের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তার পরনের কাপড় ছিঁড়ে ফেলেন এবং তার ব্যবহৃত মোবাইল ফোন ও ওয়ালেট ছিনিয়ে নিয়ে যান। পরে পুলিশ আসলে হামলাকারীরা উপজেলা গেটে অবস্থান নেন। ইউএনও অফিস থেকে ওই সাংবাদিক বের হলে তারা পুনরায় ওপর হামলা করেন।

সাংবাদিক আমানুজামান আমান বলেন, ইউএনও অফিসে সভা চলাকালীন সময়ে বিএনপি নেতারা আমার ওপর হামলা করেছে। আমি অফিস থেকে বের হওয়ার পর তারা পুনরায় আমার ওপর হামলা করে প্রাণে মারার হুমকি দিয়েছে।

আরো পড়ুন...  বীরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে সাংবাদিক আমানুজামান আমানকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়ছে। পরে পুলিশ প্রহরায় তাকে বাসায় পৌছে দেওয়া হয়েছে।

ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্ঠা করেও তাকে পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারজিস আলমের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন

রামেকে রোগীর মৃত্যু ঘিরে পুলিশ–নার্সের হাতাহাতি

মোরেলগঞ্জে কোডেকের সংলাপে স্থানীয় সমস্যা সমাধানে কমিটি গঠন

মোল্লাহাটে গৃহবধূকে কুপিয়ে গুরুতর জখম, স্বামী পালাতক

চুরি করতে গিয়ে খাটের নিচে ঘুমিয়ে পড়লেন চোর, ফজরের সময় প্রকাশ্যে ধরা

ইউএনওর সামনে কালবেলার সাংবাদিককে পেটালেন বিএনপি নেতা

মধুপুর বনে গাছে ঝুলন্ত অজ্ঞাত মরদেহ উদ্ধার

ঘোড়াঘাটে আলোচিত অলেদা বেওয়া হত্যা রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

কালিয়াকৈরে ছিনতাই হওয়া ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চালসহ আটক ২

নলডাঙ্গায় আইনশৃঙ্খলা কমিটির সভা, পরিস্থিতি উন্নয়নে দিকনির্দেশনা

১০

নলডাঙ্গায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১১

পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমিতির ভোটগ্রহণ: আনারস ও হরিণ প্রতীকের জয়

১২

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ: কুইজ বিজয়ী ১০ জনকে পুরস্কার

১৩

সুবর্ণচরে মাদরাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু: বজ্রপাতের গুজব ছড়ানোর অভিযোগ

১৪

জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরিতে মোরেলগঞ্জে সিসিডিবি’র বিশেষ প্রশিক্ষণ

১৫

মাগুরায় ক্লিনিক এন্ড ডায়াগনস্টিকের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি তারেক, সেক্রেটারী টিক্কা 

১৬

খাগড়াছড়িতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল এনায়েতের, স্ত্রীসহ আহত ২

১৭

জগন্নাথপুরে ঘাম ঝরানো ফসল এখন পানির নিচে: সর্বস্ব হারিয়ে কাঁদছেন হাওরের কৃষক

১৮

কুয়াকাটার আবাসিক হোটেলে ডিবি’র হানা: ইয়াবাসহ নারীসহ আটক ৩

১৯

ভোলার কৃষিতে বিপ্লব ঘটাবে ৭৩ খালের পুনঃখনন: কয়েকগুণ উৎপাদন বাড়ার সম্ভাবনা

২০