সাভার উপজেলা প্রতিনিধি
৪ মার্চ ২০২৬, ১:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এমপির পিএস থেকে শতকোটির মালিক শরীফ

২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক অঙ্গনে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করে। এ পরিবর্তনের পর অনেক সাবেক সংসদ সদস্য ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের ঘনিষ্ঠজনদের জীবনযাত্রায় দৃশ্যমান রূপান্তর লক্ষ্য করা গেছে। সাভার-আশুলিয়া এলাকায় এমনই এক আলোচিত নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ, যিনি ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু–এর কথিত ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে পরিচিত।

স্থানীয় বিভিন্ন সূত্রের দাবি, গত দেড় বছরে শরীফের আর্থিক অবস্থার ব্যাপক পরিবর্তন ঘটেছে। ২০২৪ সালের আগে তিনি পোশাক কারখানায় চাকরির মাধ্যমে পেশাজীবন শুরু করেছিলেন। তবে বর্তমানে তার সম্পদের পরিমাণ আনুমানিক ১১৪ কোটির টাকার বেশি বলে অভিযোগ রয়েছে।

সূত্রমতে, ৫ আগস্টের পর আশুলিয়া শিল্পাঞ্চলের ইপিজেড এলাকায় একাধিক গার্মেন্টস প্রতিষ্ঠানের ওপর প্রভাব বিস্তার করেন শরীফ। পরবর্তীতে জাতীয় সংসদ নির্বাচনের পর পুরো ইপিজেড এলাকায় তার নিয়ন্ত্রণ আরও সুসংহত হয় বলে অভিযোগ উঠেছে। প্রতিদিন প্রায় এক কোটি টাকার বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার কথাও স্থানীয়ভাবে প্রচার রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনিক ক্ষেত্রেও তার প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। পাথালিয়া ইউনিয়নের একটি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতির পদ দখল, শিক্ষক-কর্মচারীদের ওপর চাপ সৃষ্টি এবং আর্থিক লেনদেন নিয়ন্ত্রণের বিষয়েও অভিযোগ এসেছে। এছাড়া ধলেশ্বরী, বংশী ও তুরাগ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে অর্থ উপার্জনের অভিযোগও স্থানীয়ভাবে আলোচিত।

আরো পড়ুন...  কালিয়াকৈরে বেকারি কারখানায় অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে

নয়ারহাট বাজারের সরকারি জমি লিজ নিয়ে একাধিক দোকান স্থাপন এবং এককালীন ও মাসিক ভাড়ার মাধ্যমে অর্থ আদায়ের তথ্য পাওয়া গেছে। পাশাপাশি পৌরসভার টেন্ডার ও হাটবাজার নিয়ন্ত্রণেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

অভিযোগের তালিকায় আরও রয়েছে—মামলা থেকে নাম বাদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ আদায়, বিভিন্ন ব্যবসা নিয়ন্ত্রণ, এমনকি বিদেশ সফরে বিলাসী জীবনযাপনের বিষয়। থাইল্যান্ড, নেপাল, মালয়েশিয়া ও দুবাই সফর এবং ক্যাসিনোতে অংশগ্রহণের কথাও বিভিন্ন সূত্রে উঠে এসেছে।

সম্প্রতি একটি গোয়েন্দা সংস্থা তার বিরুদ্ধে সার্বিক কার্যক্রমের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিবেদন দাখিল করেছে বলে জানা গেছে। যদিও এসব অভিযোগের বিষয়ে শরীফ বা সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সচেতন মহল মনে করছে, অভিযোগগুলোর নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত হওয়া জরুরি। তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুরে সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি; থানায় অভিযোগ

বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১৭ জনকে ধরল মৌলভীবাজার পুলিশ

সুন্দরগঞ্জে রামজীবন ইউনিয়ন কৃষক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোংলায় উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

সকল ধর্মের সমান অধিকার নিশ্চিত করবে বিএনপি: গাজীপুর-১ আসনের এমপি মজিবুর রহমান

সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভায় সাংগঠনিক উন্নয়ন ও প্রশিক্ষণের সিদ্ধান্ত

ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযান, মাদক পাচারচক্রের ৩ সদস্য আটক

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে শাহাজাহান রনি, উচ্ছ্বাসে শ্যামনগর

বিশ্ব পরিবেশ দিবসে নরসুন্দা নদী রক্ষার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

বিশ্ব পরিবেশ দিবসে মাগুরায় বৃক্ষরোপণ ও মানববন্ধন কর্মসূচি

১০

ভয়াবহ অগ্নিকাণ্ডে কেঁপে উঠল ভূরুঙ্গামারী বাজার, পুড়ে ছাই শতাধিক দোকান

১১

ঝালকাঠির কাঠালিয়ায় পৈতৃক জমি বিরোধে ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

১২

হাকালুকি হাওরে অভিযান: ৫৫০ কেজি পোনা জব্দ, জরিমানা আদায়

১৩

ঝটিকা মিছিলের অভিযোগে কিশোরগঞ্জে ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

১৪

স্ত্রীর সঙ্গে কথা বলেই ফেসবুক লাইভে আত্মহত্যা, মোরেলগঞ্জে যুবকের মর্মান্তিক মৃত্যু

১৫

জুমার নামাজের গুরুত্ব ও ফজিলত!

১৬

পঞ্চগড়ে বজ্রপাতে ট্রাক্টর শ্রমিকের মৃত্যু

১৭

নোটিশ ছাড়া তরিয়ামহল বন্ধের অভিযোগে ভেড়ামারায় ইজারাদার-শ্রমিকদের মানববন্ধন

১৮

পুশইন ও অবৈধ অনুপ্রবেশ রোধে সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি

১৯

পিকআপে ৩ গরু নিয়ে পালানোর সময় ধরা, গণধোলাই এড়িয়ে পুলিশের হাতে ৩ সন্দেহভাজন

২০