মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধিঃ
১৪ এপ্রিল ২০২৬, ৮:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কবি আলী আহমদের পিতার ইন্তেকালে সাংবাদিক ফোরামের শোক

কবি ও সাংবাদিক আলী আহমদের পিতা, জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামের বাসিন্দা এবং কুবাজপুর দারুল উলুম হাফিজিয়া মাদরাসার সাবেক শিক্ষক মাওলানা আব্দুর রবের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জগন্নাথপুর সাংবাদিক ফোরাম।

এক শোকবার্তায় সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্যসহ নেতৃবৃন্দ মরহুমের মৃত্যুতে গভীর সমবেদনা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করেন। বিবৃতিদাতাদের মধ্যে ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য মোঃ হুমায়ুন কবীর ফরিদী, রিয়াজ রহমান, হিফজুর রহমান তালুকদার জিয়া, মোঃ আল আমিন, মোঃ ইকবাল হোসাইন, সাবেক সভাপতি হুমায়ুন কবির, সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহ এসএম ফরিদ, সাবেক সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার, সহ-সাধারণ সম্পাদক বিপ্লব দেবনাথসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও শোকবার্তায় স্বাক্ষর করেন সাবেক কার্যকরী সদস্য মুকিম উদ্দিন, দুলন মিয়া, সদস্য মিজানুর রহমান মিজান, জাবির আহমদ চৌধুরী, আকমল হোসেন, নিজাম উদ্দিন, সাংবাদিক ফারুক আহমদ, মোঃ মঈন উদ্দিন, বাবুল খান মুন্না, জুবায়ের আহমদ, শাকিল আহম্মেদ, সাহাব উদ্দিন রাহুল, রাসেল আহমদসহ আরও অনেকে।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মাওলানা আব্দুর রব ছিলেন একজন সৎ, ধর্মপ্রাণ ও আদর্শবান শিক্ষক, যিনি দীর্ঘদিন ধরে এলাকায় দ্বীনি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর ইন্তেকালে এলাকাবাসী একজন অভিভাবকসুলভ ব্যক্তিত্বকে হারিয়েছে, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

আরো পড়ুন...  জগন্নাথপুরে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

তারা আরও বলেন, একজন পিতার মৃত্যু সন্তানের জীবনে অপূরণীয় ক্ষতি। এমন শোক সহ্য করা অত্যন্ত কষ্টকর। এই কঠিন সময়ে আল্লাহ তায়ালা যেন মরহুমের পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন।

নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করার জন্য দোয়া করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের এই শোক কাটিয়ে ওঠার জন্য মহান আল্লাহর সাহায্য কামনা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাওলানা আব্দুর রব দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষা কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন এবং এলাকার শিক্ষার্থীদের নৈতিক ও দ্বীনি শিক্ষায় গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান: মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ আটক ২

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিতে রঙিন মাগুরা, দেয়ালজুড়ে শিক্ষার্থীদের গ্রাফিতি

কন্যাশিশুর অধিকার সুরক্ষায় ঝালকাঠিতে সচেতনতামূলক সভা

প্রভাতের ফুলবনে: সুবাসে লেখা জীবনের নীরব দর্শন

মোরেলগঞ্জে দুই ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার

শিরোনাম: প্রবাসে তিন ছেলে, ঘরে একা বৃদ্ধ—চার দিন পর মিলল চন্দনাইশের আবদুর রহমানের মরদেহ

ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড

বড়ধুল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ৩ ঘণ্টার মধ্যেই উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্রী

১০

চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ জন গ্রেফতার

১১

সোনাহাট স্থলবন্দরে মাদকবিরোধী মানববন্ধন, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ ঘোষণা

১২

নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক

১৩

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনা এমপি শওকতুল ইসলাম শকুর

১৪

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের বীরদের আগমনে এনসিপির পথসভা

১৫

সীমান্তজুড়ে মাদক উৎপাদনের অভিযোগ, যুবসমাজকে রক্ষায় কঠোর পদক্ষেপের আহ্বান এমপি নাসের রহমানের

১৬

জনগণের সেবাই যার অঙ্গীকার: গোলখালীর ৮ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হাফেজ মো. সাইদুল ইসলাম

১৭

বন্যা দুর্গতদের সহায়তায় আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ

১৮

লিডস ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ সম্মানে স্নাতক বিশ্বনাথের ইছমাইল উদ্দিন

১৯

কমলগঞ্জে কমলাগাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

২০