ঝালকাঠি প্রতিনিধি
১ অগাস্ট ২০২৬, ৭:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাঁঠালিয়ায় ঘর নির্মাণ নিয়ে সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৮

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার সোনাউটা গ্রামে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে পাঁচ নারী ও এক নবজাতক শিশুসহ আটজন আহত হয়েছেন। আহত নবজাতকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা কাঁঠালিয়ার আমুয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, উপজেলার সোনাউটা গ্রামের চারাঘাটা এলাকায় শুক্রবার বিকেলে মো. সেলিমের সঙ্গে একই বাড়ির কবির ও মজনুর বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

খবর পেয়ে কাঁঠালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতি ও হস্তক্ষেপে সংঘর্ষে জড়িতরা সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সংঘর্ষে আহতরা হলেন—হালিম (৩৭), সেলিম (৬০), পারভিন (২৫), নবজাতক জান্নাতি, অন্তঃসত্ত্বা হালিমা বেগম (২৪), প্রতিপক্ষের ফিরোজা বেগম (৫০), রাহিমা বেগম (৩০) ও হাজেরা বেগম (৫০)।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

Facebook Comments Box
আরো পড়ুন...  পাতি নেতৃত্বে ক্ষোভ তৃণমূলে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাণ্ডের সমাজে দণ্ডের নির্বাসন: ন্যায়বিচারহীনতার অন্ধকারে আমাদের সমাজ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মাগুরায় ১১ দলীয় জোটের গণমিছিল

শ্রীমঙ্গল ও ভানুগাছ রেলস্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে জামায়াতের গণমিছিল

পটিয়ায় ইসরাফিলের চার কন্যার লেখাপড়ায় মানবতার বন্ধনের অর্থসহায়তা

পানছড়িতে বিনামূল্যের চর্ম ও এলার্জি চিকিৎসা ক্যাম্পে রোগীদের ব্যাপক সাড়া

কুলিয়ারচরে ইউএনও’র হস্তক্ষেপে অষ্টম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা

কুলাউড়ার রিজার্ভ বনে দখল সিন্ডিকেটের থাবা, আদালতের নির্দেশও উপেক্ষিত

বিয়ের যাত্রীবাহী মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশাচালক গুরুতর আহত

ভেড়ামারায় সোহেল রানা বাবুর সমর্থনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

১০

খাল খনন শেষে কোষাগারে ফেরত ১৪ লাখ টাকা, ব্যতিক্রমী নজির ভান্ডারিয়ার ইউএনওর

১১

মাগুরায় জামায়াতের দুই দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

১২

মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু: মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থানের ঘোষণা

১৩

লোহাগড়ায় জাল দলিলে নামজারির অভিযোগ

১৪

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ জামায়াত নেতা গ্রেপ্তার

১৫

বদরগঞ্জে মাকে মারধর করে ঘরছাড়া করার অভিযোগ ছেলের বিরুদ্ধে

১৬

কাঁঠালিয়ায় ঘর নির্মাণ নিয়ে সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৮

১৭

পাসওয়ার্ড জটিলতায় বন্ধ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম, সেবা বঞ্চিত কুড়িগ্রামের মানুষ

১৮

কাঁঠালিয়ায় মহিলা দলের সমাবেশ

১৯

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

২০