শাকিল হোসেন, কালিয়াকৈর প্রতিনিধি, গাজীপুর:
২৩ এপ্রিল ২০২৬, ১১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালিয়াকৈরে ঘন লোডশেডিংয়ে এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত

লোডশেডিং

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঘন ঘন লোডশেডিংয়ের কারণে এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবে বিদ্যুৎ সরবরাহ অনিয়মিত হয়ে পড়ায় শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

পরীক্ষার গুরুত্বপূর্ণ সময়ে বিদ্যুৎ বিভ্রাটে সবচেয়ে বেশি উদ্বেগে রয়েছে এসএসসি পরীক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, পড়াশোনার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যাচ্ছে—কখনো আধা ঘণ্টা, কখনো এক ঘণ্টা পর ফিরে আসছে। এতে তাদের পরীক্ষার প্রস্তুতি বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি মানসিক চাপও বাড়ছে।

এসএসসি পরীক্ষার্থী রাসেল বলেন, “পড়তে বসলে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এভাবে চলতে থাকলে পরীক্ষার ফলাফলে প্রভাব পড়বে।”

লোডশেডিংয়ের প্রভাব পড়েছে শ্রমজীবী ও পেশাজীবীদের জীবনেও। ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা ঠিকমতো চার্জ দিতে না পারায় আয় কমে গেছে বলে জানিয়েছেন।

অটোরিকশা চালক আলামিন বলেন, “আগে একবার চার্জ দিয়ে সারাদিন গাড়ি চালানো যেত। এখন বিদ্যুৎ না থাকায় ঠিকমতো চার্জ হয় না, আয়ও অনেক কমে গেছে।”

ওয়েল্ডিং মিস্ত্রি মো. জাকির জানান, বিদ্যুৎ বিভ্রাটের কারণে কাজের ধারাবাহিকতা নষ্ট হচ্ছে এবং সময়মতো কাজ শেষ করা সম্ভব হচ্ছে না।

স্থানীয়দের অভিযোগ, গরম মৌসুম পুরোপুরি শুরু হওয়ার আগেই এমন পরিস্থিতি উদ্বেগজনক। তারা দ্রুত বিদ্যুৎ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

আরো পড়ুন...  কালিয়াকৈরে গরমে বাড়ছে লোডশেডিং, জনভোগান্তি চরমে

বিদ্যুৎ সরবরাহ সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিভিন্ন জেলায় মোট চাহিদা প্রায় ১৭০ মেগাওয়াট হলেও সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৯০ মেগাওয়াট। চাহিদার তুলনায় ঘাটতির কারণে লোডশেডিং বেড়েছে।

কালিয়াকৈর এলাকায় দৈনিক প্রায় ২৪.৫ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা থাকলেও বর্তমানে সেই পরিমাণ সরবরাহ করা হচ্ছে। তবে সার্বিকভাবে জ্বালানি সংকট ও সীমিত সরবরাহের কারণে ঘন লোডশেডিং পরিস্থিতি তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

বিশেষজ্ঞরা মনে করছেন, বিদ্যুৎ ব্যবস্থাপনায় কার্যকর পরিকল্পনা ও জ্বালানি সরবরাহ স্থিতিশীল করা না গেলে এ সংকট আরও তীব্র হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একা পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ মাদরাসাশিক্ষকের

বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকের অভিমানে নদীতে ঝাঁপ কলেজছাত্রীর, জীবিত উদ্ধার

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, কুড়িগ্রামসহ নিম্নাঞ্চলে প্লাবনের শঙ্কা

ভেড়ামারায় আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে বিএনপির বিক্ষোভ মিছিল

ঘুষের ভিডিও ভাইরালের পর পঞ্চগড়ের পিআইও বদলি

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে অভিযানে রূপালী ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার?

মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা বিতরণে অনিয়মের অভিযোগ, স্বজনপ্রীতি ও অর্থ বাণিজ্যের অভিযোগে ক্ষোভ

আওয়ামী লীগ ঠেকাতে মোরেলগঞ্জের মাঠে বিএনপি-জামায়াত

১০

উলিপুরে দ্রুত বাইপাস সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

১১

জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন মাগুরা জেলা দল

১২

ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

বীরগঞ্জে পটল চাষে বাজিমাত, ৫০ শতক জমিতে কৃষকের লাভ ১ লাখ ২০ হাজার টাকা

১৪

মোরেলগঞ্জে ডা.শিব্বির আহমেদের সহধর্মীনির ইন্তেকাল

১৫

হাত দিয়ে গোল দেওয়া ‘দিবস’ আজ

১৬

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১৭

কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ

১৮

আদালতের ১৪৪ ধারা উপেক্ষা করে মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

১৯

কুড়িগ্রামে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

২০