হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি:
১৯ মে ২০২৬, ৯:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন ড. আতিক মুজাহিদ

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিকুর রহমান মুজাহিদ কুড়িগ্রাম প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার (১৯ মে) বিকেল ৪টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত এ সভায় জেলার উন্নয়ন, সম্ভাবনা, সুশাসন, প্রশাসনিক জবাবদিহিতা এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি শফি খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সহ-সভাপতি অধ্যাপক লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সাংবাদিক ইউনুস আলী, শ্যামল ভৌমিক, বাদশা সৈকতসহ অনেকে বক্তব্য রাখেন। সভাটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সদস্য ওয়াহিদুজ্জামান তুহিন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. আতিকুর রহমান মুজাহিদ বলেন, কুড়িগ্রাম সম্ভাবনাময় জেলা হলেও দীর্ঘদিনের অবহেলা, অব্যবস্থাপনা ও নানা অনিয়মের কারণে কাঙ্ক্ষিত উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনাদের বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

তিনি আরও বলেন, গণমাধ্যম শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, এটি সমাজ পরিবর্তনের অন্যতম শক্তিশালী হাতিয়ার। কুড়িগ্রামের নদীভাঙন, বেকারত্ব, কৃষি, যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সমস্যাগুলো ধারাবাহিকভাবে তুলে ধরলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ সহজ হবে। সাংবাদিকদের প্রতিবেদনের মাধ্যমে সংসদে জনগণের সমস্যাগুলো তুলে ধরার সুযোগ তৈরি হয় বলেও তিনি উল্লেখ করেন।

আরো পড়ুন...  সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ

ড. আতিক বলেন, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ের মাধ্যমেই জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা সম্ভব। কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে, যা উদ্বেগজনক।

এর আগে দুপুরে কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে এক কর্মসূচি শেষে প্রেস ব্রিফিংয়ে ড. আতিকুর রহমান মুজাহিদ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

তিনি অভিযোগ করে বলেন, “ভূমি কর্মকর্তা থেকে শুরু করে ইউএনও পর্যায়ের কিছু কর্মকর্তা একটি গোষ্ঠীকে সুবিধা দিতে কাজ করছেন। তারা একটি সিন্ডিকেট তৈরি করেছেন, যা জনগণের স্বার্থবিরোধী।” তিনি আরও বলেন, সদর, রাজারহাট ও ফুলবাড়িসহ বিভিন্ন উপজেলার কিছু কর্মকর্তা জনগণবিরোধী আচরণ করছেন এবং সেবার পরিবর্তে ক্ষমতা প্রদর্শনে বেশি আগ্রহী হয়ে উঠেছেন।

তিনি প্রশাসনের প্রতি জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের মানসিকতা আরও জোরদার করার আহ্বান জানান।

সভায় এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া, সদস্য সচিব মাসুম মিয়া, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান তাওহীদ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, শ্রমিক শক্তির জেলা আহ্বায়ক মজনু মিয়া, ছাত্রশক্তির জেলা আহ্বায়ক জাহিদ হাসানসহ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০