মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৫:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কুলিয়ারচরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বীর কাশিমনগর ফেদাউল্লাহ্ উচ্চ বিদ্যালয়ে রবিবার (১৫ ফেব্রুয়ারি) ৮৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের নিজস্ব খেলার মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি শিক্ষার্থীদের মধ্যে শারীরিক সক্ষমতা ও দলগত সমন্বয় বাড়াতে নিয়মিত ক্রীড়া চর্চার গুরুত্ব তুলে ধরেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুল করিম স্বাগতিক বক্তৃতা দেন। তিনি শিক্ষার্থীদের ক্রীড়া চর্চার মাধ্যমে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নেতৃত্ব গুণাবলী বিকাশের উপর গুরুত্ব আরোপ করেন।

উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার উত্তরাধিকারী ও আজীবন দাতা ফজলুল করিম, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক মো. খায়রুল ইসলাম বকুল। এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা ও স্কাউট পতাকা উত্তোলন করে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করা হয়। পরে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট মৌলভী আব্দুল করিমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

আরো পড়ুন...  কুলিয়ারচরে বীরমুক্তিযোদ্ধা মো. জসিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থাপনা করেন সহকারী শিক্ষক মো. মোখলেছুর রহমান এবং ধারাবর্ণনার দায়িত্বে ছিলেন সহকারী গ্রন্থাগারিক মো. আসাদুল করিম।

প্রধান আকর্ষণ ছিল শিক্ষার্থীদের শারীরিক কসরত ও বিভিন্ন প্রতিযোগিতা, যেমন—দৌড় প্রতিযোগিতা, গোলক নিক্ষেপ, চাতকি নিক্ষেপ, মোরগের লড়াই, মিউজিক্যাল চেয়ার, পুকুর পাড় প্রতিযোগিতা, সতিনের ছেলে কেউ নেয় না কোলে, দড়ি লাফ, যেমন খুশি তেমন সাজ। এছাড়া বিশেষ ডিসপ্লে ও নৃত্য পরিবেশনও ক্রীড়া মঞ্চে উপস্থিত দর্শকদের মনোরঞ্জনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের উৎসাহ ও উদ্যমের প্রশংসা করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুল করিম বলেন, “শারীরিক চর্চা ও ক্রীড়ার মাধ্যমে শিক্ষার্থীদের শৃঙ্খলা, দলগত সহযোগিতা ও মনোবল বৃদ্ধি পায়। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা খেলাধুলার পাশাপাশি আত্মবিশ্বাস অর্জন করে।”

পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, যা শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া চর্চার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০