খুবি প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২৬, ৯:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খুবিতে নাগরিক সচেতনতা ও তথ্য যাচাই শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

খুবিতে ‘See the Truth, Be the Change’ শীর্ষক নাগরিক সচেতনতা কর্মশালা
খুবিতে ‘See the Truth, Be the Change’ শীর্ষক নাগরিক সচেতনতা কর্মশালা | ছবি: দৈনিক ইতিহাস

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) ও জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) যৌথভাবে আয়োজিত “See the Truth, Be the Change” শীর্ষক নাগরিক শিক্ষা ও যুব সম্পৃক্ততা বিষয়ক কর্মশালা মঙ্গলবার (২০ জানুয়ারি) খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাব “নৈয়ায়িক” এর সহযোগিতায় কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে আয়োজিত এই দিনব্যাপী কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। তিনি বলেন, দেশের মোট ভোটারের একটি বড় অংশ নতুন প্রজন্মের তরুণরা। একটি শক্তিশালী ও সঠিক পথে পরিচালিত রাষ্ট্র গঠনে তাদের সচেতন অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। ভুল ও বিভ্রান্তিকর তথ্য একটি জাতিকে বিপথে নিতে পারে, এমনকি ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। তাই সঠিক, যাচাইকৃত ও দায়িত্বশীল তথ্যের ওপরই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে।

কর্মশালায় নাগরিক শিক্ষা, তথ্য বিশৃঙ্খলা, বিকৃত ও প্রভাবিত কনটেন্ট শনাক্তকরণ, তথ্য যাচাই-বাছাইয়ের বিভিন্ন টুল এবং দায়িত্বশীল তথ্য শেয়ারিংয়ের অভ্যাস গড়ে তোলার ওপর একাধিক সেশন পরিচালিত হয়। এসব সেশন উপস্থাপন করেন খুলনার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সোহেল সামাদ, বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মোঃ মনিরুজ্জামান এবং যমুনা টেলিভিশনের সিনিয়র সম্প্রচার সাংবাদিক আহমেদ রেজা।

আরো পড়ুন...  ক্যান্সারে আক্রান্ত খুবির প্রাক্তন শিক্ষার্থী মুজাহিদ, জীবন বাঁচাতে চায় সাহায্য

এছাড়া কর্মশালায় যুব সংলাপ ও প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা তথ্য বিভ্রান্তি, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভুয়া তথ্য ও নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে তাদের প্রশ্ন ও মতামত তুলে ধরেন।

কর্মশালার মূল লক্ষ্য হলো তরুণদের মধ্যে নাগরিক দায়িত্ববোধ ও গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করার সক্ষমতা তৈরি করা এবং তথ্য শেয়ার করার আগে যাচাই করার অভ্যাস গড়ে তোলা। ইন্টার‌্যাকটিভ শেখানো পদ্ধতি ও বাস্তব উদাহরণের মাধ্যমে অংশগ্রহণকারীদের সমালোচনামূলক চিন্তা বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

অংশগ্রহণকারীরা এই কর্মশালা থেকে প্রাপ্ত জ্ঞান তাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সামাজিক মাধ্যমে তথ্য শেয়ার করার ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ বজায় রাখার প্রতিশ্রুতি দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০