মহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
৬ মার্চ ২০২৬, ১১:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে আইডিয়াল ক্রিকেট গার্ডের দোয়া ও ইফতার মাহফিল

চাঁপাইনবাবগঞ্জে ক্রীড়াঙ্গনের ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে আইডিয়াল ক্রিকেট গার্ডের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাইওনিয়ার ক্রিকেট দলের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানটি শুক্রবার (৬ মার্চ) বিকাল ৫টায় চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

রমজানের পবিত্রতা ও ক্রীড়াবিদদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য জোরদারের উদ্দেশ্যে আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিলে জেলার ক্রীড়াঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এতে খেলোয়াড়, সংগঠক ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সেক্রেটারি এম. কোরাইশী মিলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি মোস্তাফিজুর রহমান মুকুল।

অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, খেলাধুলা শুধু শরীরচর্চার মাধ্যম নয়, এটি সমাজে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই জেলার ক্রীড়াঙ্গনকে আরও শক্তিশালী ও সক্রিয় করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ বদিউজ্জামান বুদ্ধু, আইডিয়াল ক্রিকেট গার্ডের পরিচালক ফানিসুর রহমান, পরিচালক মো. সালাউদ্দিন রিজন, ক্রীড়া সংগঠক কোয়েল, রকি, শিশির, সজিব, রাজুসহ পাইওনিয়ার ক্রিকেট দলের খেলোয়াড়বৃন্দ এবং জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আরো পড়ুন...  চট্টগ্রামে বড় সাজ্জাদ নেটওয়ার্কে ধাক্কা, অস্ত্র-ইয়াবাসহ গ্রেপ্তার ২

অনুষ্ঠানে অংশগ্রহণকারী বক্তারা বলেন, জেলার ক্রিকেটসহ অন্যান্য খেলাধুলার মানোন্নয়নে তরুণ খেলোয়াড়দের উৎসাহ দেওয়া প্রয়োজন। নিয়মিত অনুশীলন, সঠিক দিকনির্দেশনা এবং অভিজ্ঞ ক্রীড়া সংগঠকদের সহযোগিতা পেলে এখানকার খেলোয়াড়রাও জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করতে পারবে।

দোয়া মাহফিল শেষে পাইওনিয়ার ক্রিকেট দলের সকল খেলোয়াড়ের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি এবং জাতির কল্যাণ কামনা করা হয়।

পরবর্তীতে উপস্থিত অতিথি, খেলোয়াড় ও আমন্ত্রিত ব্যক্তিরা একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলটি ক্রীড়াঙ্গনের মানুষের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০