মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি-
২১ এপ্রিল ২০২৬, ৭:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের অভিযান: হেরোইন ও ৮ লাখ টাকাসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫৮ গ্রাম হেরোইন ও নগদ ৮ লাখ ২০ হাজার ৯১৪ টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে সদর মডেল থানার রামচন্দ্রপুরহাট দিহির মাঠ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ভোর ৬টা ৩০ মিনিট থেকে সকাল ৮টা ২০ মিনিট পর্যন্ত দুই দফায় পরিচালিত সাড়াশি অভিযানে তাদের আটক করা হয়। আটকরা হলেন—মো. শরিফুল ইসলাম ওরফে ভুট্টু (৪২) এবং মোসা. আমেনা খাতুন (২৭)। তারা উভয়েই ওই এলাকার বাসিন্দা।

অভিযানে তাদের কাছ থেকে ১৫৮ গ্রাম উচ্চমূল্যের হেরোইন এবং নগদ ৮,২০,৯১৪ টাকা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত অর্থ মাদক বিক্রির মাধ্যমে অর্জিত।

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলায় বাদী হিসেবে দায়িত্ব পালন করছেন ডিএনসি’র পরিদর্শক মো. রফিকুল ইসলাম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় জানায়, জেলাকে মাদকমুক্ত রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  প্রবাসীর স্ত্রীকে হামলা-শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে ১০ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার, ডিবির অভিযান

ধ্বংসের দ্বারপ্রান্তে মঠবাড়িয়ার শেরেবাংলা পাঠাগার, হারাতে বসেছে জ্ঞানচর্চার ঐতিহ্য

মাগুরায় অবৈধ ক্লিনিক মালিক সমিতির নির্বাচন ঘিরে উত্তেজনা, প্রশাসনের নজরদারি দাবি

রাজশাহী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ২৪ ঘণ্টার কর্মবিরতি, নিরাপত্তা নিশ্চিতের দাবি

রামপালে জমি অধিগ্রহণে ক্ষতিপূরণ দাবিতে গিলাতলা বাজারে মানববন্ধন

সেনবাগে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই ৭২ শিক্ষার্থী অনুপস্থিত

পেট্রোল ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, ‘সিলিন্ডার বিস্ফোরণ’ বলে ধামাচাপার চেষ্টা—স্বামী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের অভিযান: হেরোইন ও ৮ লাখ টাকাসহ আটক ২

ভেড়ামারায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু, প্রথম দিনে অনুপস্থিত ১৯

যশোরে ব্র্যাক একাডেমির বর্ণাঢ্য বৈশাখ উৎসব

১০

বদরগঞ্জে বাড়িতে হামলা-ভাঙচুর, গাছ কাটার অভিযোগ

১১

গলাচিপায় ঘরহারা দুই পরিবার, খোলা আকাশের নিচে মানবেতর জীবন

১২

সেনবাগে গোল্ডকাপের উদ্বোধন

১৩

পাতি নেতৃত্বে ক্ষোভ তৃণমূলে

১৪

খাগড়াছড়িতে পাহাড় কাটায় দণ্ড

১৫

গলাচিপায় জেলেদের খাদ্য সহায়তা

১৬

সেতু আছে, সড়ক নেই: ভোগান্তি

১৭

মোরেলগঞ্জে স্বর্ণালংকার-টাকাসহ স্কুলছাত্রী ‘অপহরণ’ অভিযোগে তোলপাড়

১৮

মাগুরায় বরিশাট ঈদগাহ উন্নয়ন সভা

১৯

মোংলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন

২০