মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ :
৯ মে ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রচারণা

চাঁপাইনবাবগঞ্জ-এ মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষার লক্ষ্যে বিশেষ প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শুক্রবার (৮ মে ২০২৬) দুপুর ২টায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার বেলপুকুর বাইতুল হামদ জামে মসজিদ এলাকায় জুমার নামাজ শেষে স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

লিফলেট বিতরণকালে ডিএনসির কর্মকর্তারা উপস্থিত মুসল্লি ও স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই ধ্বংস করে না; এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যও ভয়াবহ হুমকি হয়ে দাঁড়ায়। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

এ সময় কর্মকর্তারা আরও বলেন, মাদকাসক্তি থেকে যুবসমাজকে দূরে রাখতে ধর্মীয় ও নৈতিক শিক্ষার বিকল্প নেই। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতন হতে হবে এবং মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আরো পড়ুন...  মোটরসাইকেল না পেয়ে স্কুলছাত্রের আত্মহত্যা

লিফলেট বিতরণ কর্মসূচিতে স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনেকেই মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন। তারা বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নয়, জনসচেতনতা বৃদ্ধিও মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

স্থানীয়রা আরও জানান, মাদক বর্তমানে সমাজের বিভিন্ন স্তরে ভয়াবহ প্রভাব ফেলছে। বিশেষ করে তরুণদের মধ্যে মাদকের বিস্তার রোধে পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ ধরনের প্রচারণা তরুণদের সচেতন করতে সহায়ক হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানানো হয়, মাদকবিরোধী নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে ধারাবাহিকভাবে প্রচারণামূলক কর্মসূচি চালানো হচ্ছে।

ডিএনসি কর্মকর্তারা জানান, মাদকের নীল দংশন থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সাধারণ মানুষকে সম্পৃক্ত করে মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম আরও জোরদার করা হবে এবং ভবিষ্যতেও জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে রবীন্দ্রজয়ন্তী উদযাপন

উখিয়ায় র্যাব-১৫ এর অভিযানে ২.৫ লাখ ইয়াবা জব্দ

শ্রীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

টেকনাফে বিশেষ অভিযানে ইয়াবা জব্দ

আফ্রিকায় অফশোর ক্যাম্পাসের আহ্বান

দৌলতপুরে ধর্ষণচেষ্টার অভিযোগ

নোয়াখালীতে ঝটিকা মিছিল করে উধাও ছাত্রলীগ কর্মীরা

সুজন মোল্লাকে নিয়ে অপপ্রচার, থানায় জিডি

পৈত্রিক জমি দখলের অভিযোগে বাগেরহাটে সংবাদ সম্মেলন

বাগেরহাটে জমি বিরোধে নারী আহত

১০

এমপিও দাবিতে শিক্ষকদের আহাজারি

১১

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রচারণা

১২

মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

১৩

ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৯৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৪

৬৫ বছরের বৃদ্ধের ধর্ষণে ১২ বছরের শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা

১৫

ভালোবাসার টানে হিন্দু থেকে মুসলিম হয়ে তরুণীর বিয়ে, স্বামী কারাগারে

১৬

পার্লারে ঢুকে নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল; আটক ২

১৭

রেডক্রিসেন্টে মানবিক অবদানের স্বীকৃতি পেলেন শিক্ষক জাকির হোসেন রিয়াজ

১৮

পানছড়িতে ইমামকে বিদায় সংবর্ধনা

১৯

কালিয়াকৈরে বৃক্ষ বিতরণ কর্মসূচি

২০