মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ :
১৯ মে ২০২৬, ৮:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে শুরু হলো ভূমি মেলা

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৯ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে একযোগে ভূমি মেলার উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মেলা উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা ভূমি অফিসে এসে শেষ হয়। র‌্যালিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সাধারণ মানুষ অংশ নেন।

মেলায় ভূমি সেবার আধুনিক ব্যবস্থাপনা ও ডিজিটাল কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত চলমান এ মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা ও তথ্য নাগরিকদের কাছে সহজভাবে তুলে ধরা হচ্ছে। মেলায় জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস এবং ভূমি সেবা সহায়তা কেন্দ্রের পৃথক চারটি স্টল স্থাপন করা হয়েছে।

আরো পড়ুন...  ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

এসব স্টলের মাধ্যমে নামজারি, জমাখারিজ, খতিয়ান উত্তোলন, ভূমি উন্নয়ন কর পরিশোধ, অনলাইন আবেদনসহ বিভিন্ন সেবা বিষয়ে তথ্য ও সহায়তা প্রদান করা হচ্ছে। পাশাপাশি ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন ও সেবা গ্রহণের প্রক্রিয়া সম্পর্কেও দর্শনার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। দীর্ঘদিন ধরে ভূমি ব্যবস্থাপনায় বিদ্যমান জটিলতা, হয়রানি ও দুর্নীতি দূর করে সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে। প্রযুক্তিনির্ভর ও অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে সাধারণ মানুষ এখন দ্রুত ও সহজে সেবা পাচ্ছেন বলেও তারা উল্লেখ করেন।

আয়োজকরা জানান, জমির দলিলের মাধ্যমে মালিকানা অর্জিত হলেও নামজারি ও জমাখারিজের মাধ্যমে সেই মালিকানার সরকারি স্বীকৃতি নিশ্চিত হয়। তাই নাগরিকদের এসব সেবা সম্পর্কে সচেতন হওয়া জরুরি। এছাড়া যেকোনো সময় ভূমি সেবা পেতে ১৬১২২ হটলাইনে যোগাযোগ করার সুযোগ রয়েছে। সারাদেশে স্থাপিত ৮৯৩টি ভূমি সহায়তা কেন্দ্রের মাধ্যমেও জনগণ সেবা গ্রহণ করতে পারছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার এ এম এন ওয়াসিম ফিরোজ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ, জেলা বিএনপির সদস্য সচিব মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো পড়ুন...  র‌্যালি-আলোচনা সভায় ইসলামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

মেলায় আগত দর্শনার্থীরা জানান, এক ছাদের নিচে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা ও পরামর্শ পাওয়ায় তারা উপকৃত হচ্ছেন। অনেকেই ভূমি সেবার ডিজিটাল পদ্ধতি সম্পর্কে নতুন ধারণা পেয়েছেন বলে জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০