মাহিদুল ইসলাম ফরহাদ, চাপাইনবয়াবগঞ্জ জেলা প্রতিনিধি-
১৩ জানুয়ারী ২০২৬, ১:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ সদর কেন্দ্রীয় সমবায় সমিতির ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৪২তম বার্ষিক সাধারণ সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর আয়োজনে সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সমবায় কার্যক্রমের অগ্রগতি, আর্থিক প্রতিবেদন উপস্থাপন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বার্ষিক সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সদর কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিমিটেডের সভাপতি মো. শামসুল আলম। তিনি বলেন, সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা অর্জনে সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমবায়কে আরও শক্তিশালী ও কার্যকর করতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সক্রিয় অংশগ্রহণের কোনো বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।

সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ইয়াছিন আলী, সমিতির পিআইও মো. শাহিনুর আলম, ইউডিএফ ইউজিডিপি এলজিডির মো. ইমরান আলী, সমিতির ইউপিও, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (অবসরপ্রাপ্ত) কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আতাউর রহমান এবং সদর উপজেলার পাট উন্নয়ন কর্মকর্তা মো. তাবারক হোসেন। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সমিতির সদস্যবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

আরো পড়ুন...  নাজিরপুরে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ

বক্তারা বলেন, সমবায় ভিত্তিক কার্যক্রম গ্রামীণ জনগোষ্ঠীর আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিআরডিবির বিভিন্ন প্রকল্প ও প্রশিক্ষণের মাধ্যমে সমবায় সদস্যরা আত্মকর্মসংস্থানে যুক্ত হয়ে স্বাবলম্বী হচ্ছেন। ভবিষ্যতেও এই কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর পক্ষ থেকে শ্রেষ্ঠ সমিতির ক্যাটাগরিতে ৩ জন পুরুষ ও ৩ জন নারী সদস্যকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। একই সঙ্গে সমিতির পক্ষ থেকেও সমবায় সদস্যদের মধ্য থেকে শ্রেষ্ঠ ক্যাটাগরিতে ৩ জন পুরুষ ও ৩ জন নারীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা এ সম্মাননায় উৎসাহিত হয়ে ভবিষ্যতে আরও সক্রিয়ভাবে সমবায় কার্যক্রমে যুক্ত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভা শেষে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, চাঁপাইনবাবগঞ্জ সদর কেন্দ্রীয় সমবায় সমিতি ভবিষ্যতেও সদস্যদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০