মো: মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে সংবাদদাতাদের বিরুদ্ধ মামলা

সুনামগঞ্জের জগন্নাথপুরে সংবাদ প্রকাশের জেরে তিন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের হওয়ায় স্থানীয় সমাজ, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনগুলো তীব্র নিন্দা প্রকাশ করেছেন।

জগন্নাথপুর প্রতিনিধি মোঃ মুকিম উদ্দিনের প্রতিবেদনে জানা যায়, হবিবপুর গ্রামের তেরা মিয়ার ছেলে মোঃ মনির মিয়া, নিজেকে সানলাইট আবাসিক হোটেলের মালিক দাবি করে সাংবাদিক রিয়াজ রহমান, মোঃ আব্দুল ওয়াহিদ ও মোঃ হিফজুর রহমান তালুকদার জিয়ার বিরুদ্ধে আদালতে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করেন।

মামলার মূল বিষয় সানলাইট হোটেল সংক্রান্ত। নলজুর নদীর ওপর আর্চ গার্ডার ব্রিজ নির্মাণের সময় ২০২১ সালে হোটেলের পাশে বিদ্যুৎ লাইন সাময়িকভাবে মাটির নিচ দিয়ে স্থাপন করা হয়েছিল। এ সুযোগে হোটেলের মালিক ভবনের সামনের অংশে তৃতীয় তলা অবৈধভাবে নির্মাণ করেন। ২০২৬ সালের ২১ জানুয়ারী জগন্নাথপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয় এবং আবাসিক প্রকৌশলী মোঃ আজিজুল ইসলাম আজাদ স্বাক্ষরিত নোটিশে হোটেলের অবৈধ সম্প্রসারণ অপসারণের জন্য অনুরোধ করা হয়। নোটিশে বলা হয়, এই অবৈধ নির্মাণ স্থায়ী কাঠামো হিসেবে ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের কাজকে ব্যাহত করছে।

উক্ত নোটিশের পর তিন সাংবাদিক জনস্বার্থে সংবাদ প্রকাশ করেন। সংবাদ প্রকাশের কয়েক দিনের মধ্যেই হোটেল মালিক আদালতে মিথ্যা মামলা দায়ের করেন।

আরো পড়ুন...  জগন্নাথ পুরে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

এই ঘটনার জেরে জগন্নাথপুরের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনগুলো মিথ্যা মামলা এবং সাংবাদিকদের হয়রানির তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন। জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) কেন্দ্রীয় সভাপতি মোঃ গিয়াস উদ্দিন খোকন, সাধারণ সম্পাদক এডভোকেট কামাল হোসেন, আন্তর্জাতিক সাংবাদিক ফোরাম ইউকের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা মোঃ আকিকুর রহমান চৌধুরী জুবের, দোয়েল টিভির চেয়ারম্যান মোঃ আখলিছ খান সহ বিশিষ্ট সাংবাদিক, রাজনীতিবিদ ও সমাজসেবকরা উদ্বেগ প্রকাশ করেছেন।

বিবৃতিদাতারা উল্লেখ করেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন এবং জনস্বার্থে সংবাদ প্রকাশ করেছেন। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা স্বাধীন সাংবাদিকতার উপর আঘাত। তাই তারা অবিলম্বে মামলা প্রত্যাহার এবং সাংবাদিকদের প্রতি যেকোনো হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন।

জগন্নাথপুরের সাংবাদিক ও সাধারণ মানুষদের মধ্যে এই ঘটনায় ব্যাপক নিন্দা ও উদ্বেগ লক্ষ্য করা গেছে। স্থানীয় সাংবাদিকরা জানান, সঠিক তথ্য প্রকাশ করা সাংবাদিকদের নৈতিক দায়িত্ব, এবং এ ধরনের মামলা তাদের পেশাগত দায়িত্ব পালনে বাধা হিসেবে কাজ করতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০