ঝালকাঠি প্রতিনিধি
২৮ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কন্যাশিশুর অধিকার সুরক্ষায় ঝালকাঠিতে সচেতনতামূলক সভা

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝালকাঠিতে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে ‘সোশ্যাল মোবিলাইজেশন ফর অ্যাকাউন্টেবল লোকাল গভর্ন্যান্স টুওয়ার্ডস ক্রিয়েটিং এসডিজি ইউনিয়ন’ প্রকল্পের আওতায় ‘পরিবর্তনের রাজনীতি: কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ দূরীকরণ’ শীর্ষক এ সভার আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আককাস সিকদার।

এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম হারুন অর রশিদ, উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর শিক্ষা নিশ্চিতকরণ, তাদের অধিকার প্রতিষ্ঠা এবং বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার, জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, কন্যাশিশুর নিরাপদ ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইনের যথাযথ প্রয়োগ অপরিহার্য।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ বলেন, “কন্যাশিশুর নিরাপদ ও মর্যাদাপূর্ণ বেড়ে ওঠা নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সব স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার পাশাপাশি আইন প্রয়োগেও সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

আরো পড়ুন...  মিরপুরে সম্পত্তি বিরোধে উত্তেজনা, অভিযোগ-পাল্টা অভিযোগ

সভায় অংশগ্রহণকারীরা কন্যাশিশুর অধিকার রক্ষা ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান: মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ আটক ২

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিতে রঙিন মাগুরা, দেয়ালজুড়ে শিক্ষার্থীদের গ্রাফিতি

কন্যাশিশুর অধিকার সুরক্ষায় ঝালকাঠিতে সচেতনতামূলক সভা

প্রভাতের ফুলবনে: সুবাসে লেখা জীবনের নীরব দর্শন

মোরেলগঞ্জে দুই ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার

শিরোনাম: প্রবাসে তিন ছেলে, ঘরে একা বৃদ্ধ—চার দিন পর মিলল চন্দনাইশের আবদুর রহমানের মরদেহ

ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড

বড়ধুল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

মাগুরা জেলা পুলিশের তৎপরতায় ৩ ঘণ্টার মধ্যেই উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্রী

১০

চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ জন গ্রেফতার

১১

সোনাহাট স্থলবন্দরে মাদকবিরোধী মানববন্ধন, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ ঘোষণা

১২

নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক

১৩

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনা এমপি শওকতুল ইসলাম শকুর

১৪

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের বীরদের আগমনে এনসিপির পথসভা

১৫

সীমান্তজুড়ে মাদক উৎপাদনের অভিযোগ, যুবসমাজকে রক্ষায় কঠোর পদক্ষেপের আহ্বান এমপি নাসের রহমানের

১৬

জনগণের সেবাই যার অঙ্গীকার: গোলখালীর ৮ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হাফেজ মো. সাইদুল ইসলাম

১৭

বন্যা দুর্গতদের সহায়তায় আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ

১৮

লিডস ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ সম্মানে স্নাতক বিশ্বনাথের ইছমাইল উদ্দিন

১৯

কমলগঞ্জে কমলাগাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

২০