মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ :
২১ মে ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঝিলিমে অবৈধ সীসা কারখানা সিলগালা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে অবৈধভাবে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা ও এসিড তৈরির অভিযোগে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ওই কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করা হয়েছে।

বুধবার উপজেলার ঝিলিম ইউনিয়নের পাওলি মোড় এলাকায় সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জনবসতিপূর্ণ এলাকার পাশে অবৈধভাবে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা ও এসিড তৈরি করে আসছিল। এতে নির্গত বিষাক্ত ধোঁয়া ও রাসায়নিক বর্জ্যের কারণে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছিল। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে দুর্গন্ধ, ধোঁয়া ও স্বাস্থ্যঝুঁকির কারণে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন অভিযান চালিয়ে একটি নামবিহীন কারখানায় পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর উপায়ে ব্যাটারি পুড়িয়ে সীসা ও এসিড উৎপাদনের প্রমাণ পায়। অভিযানকালে কারখানার ভেতরে বিপুল পরিমাণ ব্যবহৃত ব্যাটারি, সীসা তৈরির সরঞ্জাম ও রাসায়নিক পদার্থ দেখতে পাওয়া যায়।

আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদ জানান, কোনো ধরনের পরিবেশগত ছাড়পত্র বা সরকারি অনুমোদন ছাড়াই এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল, যা পরিবেশ আইন ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এ অপরাধে আবুল কাশেম নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, শুধু জরিমানা করেই ক্ষান্ত হয়নি প্রশাসন। ভবিষ্যতে যেন এ ধরনের অবৈধ কার্যক্রম পুনরায় পরিচালিত না হয়, সেজন্য তাৎক্ষণিকভাবে কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং পুরো স্থাপনাটি সিলগালা করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা বলেন, ব্যাটারি পোড়ানোর ফলে সৃষ্ট সীসা, এসিড ও বিষাক্ত ধোঁয়া পরিবেশের পাশাপাশি মানুষের শরীরের জন্যও অত্যন্ত ক্ষতিকর। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য এটি বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। দীর্ঘদিন এ ধরনের দূষণের সংস্পর্শে থাকলে শ্বাসকষ্ট, ত্বকের রোগসহ নানা জটিল রোগ দেখা দিতে পারে।

অভিযানে সার্বিক সহযোগিতা করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশ সদস্যরা, ঝিলিম ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ কারখানার ধোঁয়া ও দুর্গন্ধে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছিল। অবশেষে প্রশাসনের অভিযানে কারখানাটি বন্ধ হওয়ায় তারা স্বস্তি পেয়েছেন।

আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের ইফতার মাহফিলে বিশিষ্ট ব্যক্তিদের সম্মান

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর যেকোনো অবৈধ শিল্পকারখানার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণকেও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০