জামাল উদ্দিন কক্সবাজার জেলা প্রতিনিধি,
১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টেকনাফে সাংবাদিক ফরিদুলের ৬ মামলা ঝুলে, প্রশাসনের নীরবতা নিয়ে ক্ষোভ

কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস-এর ব্যক্তিগত আক্রোশের শিকার হয়ে দীর্ঘ ছয় বছর ধরে ছয়টি ‘সাজানো’ মামলার বোঝা বহন করছেন সাংবাদিক ফরিদুল মোস্তফা খান। এ ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে স্থানীয় সাংবাদিক সমাজ ও ভুক্তভোগী পরিবারের মধ্যে গভীর ক্ষোভ দেখা দিয়েছে।

দৈনিক কক্সবাজার বাণী-এর সম্পাদক ও প্রকাশক ফরিদুল মোস্তফা খান অভিযোগ করেন, ২০১৯ সালে তিনি “টাকা না দিলে ক্রসফায়ার দেন টেকনাফের ওসি প্রদীপ” শিরোনামে একটি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পর থেকে তৎকালীন ওসি প্রদীপ ও কক্সবাজারের সাবেক পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের রোষানলে পড়েন। পরবর্তীতে তাকে ঢাকা থেকে বিনা ওয়ারেন্টে আটক করে টেকনাফে নিয়ে আসা হয় এবং কয়েক দিন নির্যাতনের পর অস্ত্র, মাদক ও চাঁদাবাজির অভিযোগে ছয়টি মামলা দায়ের করা হয়।

ফরিদুল ১১ মাস ৫ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পান। কিন্তু মুক্তির পরও মামলাগুলোর প্রত্যাহার বা নিষ্পত্তি হয়নি। উল্টো চার্জ গঠনের কারণে মামলাগুলো এখনো বিচার প্রক্রিয়ায় ঝুলে রয়েছে।

মামলার বিষয়ে প্রশাসনের কাছে বহুবার আবেদন করা হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফরিদুল ও তার পরিবার সাবেক প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর, জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি)সহ বিভিন্ন দপ্তরে একাধিকবার আবেদন করেন। সর্বশেষ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে মামলার প্রত্যাহারের আবেদন জানানো হয়েছে।

আরো পড়ুন...  টেকনাফে নামাজরত শাশুড়িকে কুপিয়ে হত্যা: পুত্রবধূ আটক

ফরিদুলের পাল্টা ফৌজদারি মামলা তদন্তাধীন অবস্থায় পাঁচ বছর ধরে ঝুলে আছে। হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দেয়নি। এছাড়া হাইকোর্টে দায়ের করা রিট আবেদনও ৬ বছর ধরে নিষ্পত্তি হয়নি।

ফরিদুল জানান, পাসপোর্ট নবায়নকালে পুলিশ ক্লিয়ারেন্স না দেওয়ার অজুহাত দিয়ে বাধা দিচ্ছে, যার কারণে পেশাগত ও ব্যক্তিগত জীবনে তিনি চরম ভোগান্তিতে পড়েছেন। মামলার খরচ চালাতে গিয়ে পরিবার প্রায় নিঃস্ব হয়েছে এবং মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।

স্থানীয় সাংবাদিক সমাজ একাধিকবার মানববন্ধন, স্মারকলিপি ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। তারা দ্রুত প্রশাসনকে ছয়টি ‘সাজানো’ মামলার তদন্ত ও প্রত্যাহার, সিডিএমএস রেকর্ড সংশোধন, আদালতের নির্দেশ বাস্তবায়ন, পাসপোর্ট জটিলতা সমাধান এবং ফরিদুল ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক ও তার পরিবার প্রশাসনের নীরবতা প্রশ্ন তুলেছেন, মেজর সিনহা হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত এক কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ার পরও কেন তার দায়ের করা মামলাগুলো পুনর্মূল্যায়ন করা হচ্ছে না। প্রশাসনকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০