মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৮ মে ২০২৬, ৪:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টোলমুক্ত মহানন্দা সেতুর দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ‘সড়ক ভবন ঘেরাও’

বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু স্থায়ীভাবে টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ ও ‘সড়ক ভবন ঘেরাও’ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সোমবার (১৮ মে) সকাল ৯টায় “চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি”-র ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দীর্ঘদিন ধরে মহানন্দা সেতুতে টোল আদায়কে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। টোল আদায়ের কারণে যাতায়াত ব্যয় বৃদ্ধি ও ভোগান্তির অভিযোগ তুলে দ্রুত এ ব্যবস্থা বাতিলের দাবি জানান আন্দোলনকারীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির আহ্বায়ক মো. তরিকুল আলম মোল্লা, জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাইদুর রহমান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদ, সিএনজি সমিতির সভাপতি মো. আসগার আলী, চাঁপাইনবাবগঞ্জ ইলেকট্রনিকস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইকবাল আহমেদ ও হাদিদুল মোবিন হাদিসহ অনেকে।

আন্দোলনকারীরা মহানন্দা সেতুর পাশের সড়ক ভবনের সামনে সমবেত হয়ে টোল আদায় বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং প্রতিবাদী বক্তব্য রাখেন। বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জবাসীর স্বার্থে মহানন্দা সেতুর টোল ব্যবস্থা অবিলম্বে বাতিল করতে হবে।

আরো পড়ুন...  ১৯ বছরের প্রবাস জীবনের সঞ্চয় গায়েব, স্ত্রী এখন অন্যের ঘরে

কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০