সুনামগঞ্জ প্রতিনিধি
৬ ফেব্রুয়ারি ২০২৬, ৮:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দানবীর আলহাজ্ব বশির আহমদ হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন

সুনামগঞ্জের প্রখ্যাত সমাজসেবী, ব্যবসায়ী ও শিক্ষানুরাগী দানবীর আলহাজ্ব বশির আহমদ সাহেব দীর্ঘদিনের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। যুক্তরাজ্য বিএনপি’র অন্যতম উপদেষ্টা, দারুল হাদিস লতিফিয়া লন্ডন ট্রাস্টি ও বিশিষ্ট শিক্ষানুরাগী এই সমাজসেবী দেশের বিভিন্ন অঞ্চলে মানব সেবা, মসজিদ, মাদ্রাসা, রাস্তা-ঘাট, ব্রিজ নির্মাণ এবং গরীব ও অসহায় মানুষের পাশে থেকে নানা ধরনের সহায়তা করে যাচ্ছেন।

গতকাল রাতে আলহাজ্ব বশির আহমদ সাহেবের বাসায় পৌঁছান আঞ্জুমানে আল ইসলামের সংগ্রামী সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক এমপি আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী। তিনি সরাসরি আলহাজ্ব বশির আহমদ সাহেবের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন এবং তার সুস্থতার জন্য শান্তনা প্রদান করেন। আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী ছাহেব আশ্বাস দেন, “ইনশাআল্লাহ মহান আল্লাহ তায়ালা তাকে সুস্থ করে তুলবেন।”

দানবীর আলহাজ্ব বশির আহমদ সাহেবের পরিবার এবং উপস্থিত নেতৃবৃন্দ উল্লেখ করেন, তার অবদান শুধু সুনামগঞ্জেই সীমাবদ্ধ নয়, বরং সারা বাংলাদেশে ছড়িয়ে আছে। লন্ডনসহ দেশের বিভিন্ন স্থানে তিনি মসজিদ, মাদ্রাসা নির্মাণ এবং সামাজিক কল্যাণমূলক কাজে নিয়মিত অংশগ্রহণ করে যাচ্ছেন। এছাড়া সিলেটের একজন সফল ব্যবসায়ী হিসেবে তার ব্যবসা দেশের সীমানা ছাড়িয়ে যুক্তরাজ্যেও বিস্তৃত।

আরো পড়ুন...  জগন্নাথপুরে বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন

এদিনের সাক্ষাৎ ও সমবেত প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি জনাব ইসমাইল হোসেন, শিক্ষানুরাগী সমাজসেবক জনাব ফখরুল আম্বিয়া, ইসলামি চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী, মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ উইলসন, লন্ডন প্রবাসী আবির আহমদ, ইফতেখার হোসেন লেছু মিয়া, কারী তারেক আহমদ এবং অন্যান্য মুসল্লিগণ।

অনুষ্ঠানে আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী ছাহেব বিশেষ মোনাজাত পরিচালনা করেন। তিনি মহান আল্লাহর দরবারে দানবীর আলহাজ্ব বশির আহমদ সাহেবের দ্রুত রোগমুক্তি এবং দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি দেশের শান্তি ও উন্নতি এবং জাতির কল্যাণের জন্যও প্রার্থনা করা হয়।

স্থানীয় ও প্রবাসী পর্যায়ের সমাজসেবী এবং মুসল্লিগণ আলহাজ্ব বশির আহমদ সাহেবের সুস্থতা কামনা করে দোয়া-মোনাজাতে অংশগ্রহণ করেন। তাদের মতে, আলহাজ্ব বশির আহমদ সাহেবের সমাজসেবা ও মানবিক অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।

পরিবারের পক্ষ থেকে সকলের কাছে বিশেষ দোয়ার অনুরোধ জানানো হয়েছে, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও সমাজসেবামূলক কর্মকাণ্ডে ফিরতে পারেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০