মোহন আলী | কুষ্টিয়া প্রতিনিধি
২৫ জানুয়ারী ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতপুরে দোয়া ও নির্বাচনী আলোচনা সভা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে তিনবারের সফল প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও রেজা আহমেদ বাচ্চু মোল্লার নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠিত এই কর্মসূচি পরিণত হয় এক আবেগঘন রাজনৈতিক সমাবেশে। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান, গণতন্ত্র পুনরুদ্ধারে তার সংগ্রাম এবং দেশের জন্য তার আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ শামীম হোসেন মোল্লা। তিনি তার বক্তব্যে বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তার নেতৃত্বেই এই দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আজকের এই দোয়া মাহফিল আমাদের ঐক্য ও আন্দোলনের শক্তিকে আরও দৃঢ় করবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ মনিরুজ্জামান মুনতাজ মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক যুবদল ও সাবেক সভাপতি ছাত্রদল, দৌলতপুর উপজেলা শাখা। তিনি বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপির প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়াতে হবে।”

আরো পড়ুন...  খাগড়াছড়িতে ১১ দলীয় জোটের জনসভা, দুর্নীতিবিরোধী ভোটের আহ্বান

এছাড়াও বক্তব্য রাখেন মোঃ আনোয়ারুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছাত্রদল ও সাবেক আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল, পিয়ারপুর ইউনিয়ন শাখা। তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। এই নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে মাঠে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মোঃ শহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক পিয়ারপুর ইউনিয়ন শাখা ও সাবেক যুগ্ম আহ্বায়ক; আরিফ জিল্লুর রহমান, যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, দৌলতপুর উপজেলা শাখা; এবং মোহাম্মদ জাফর ইকবাল কর্নেল, যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, দৌলতপুর উপজেলা শাখা।

অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ আকর্ষণ হিসেবে দেখা যায় রাজনৈতিক যোগদান। পিয়ারপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম-এর নেতৃত্বে জগন্নাথপুরের মন্ডল গোষ্ঠীর সকল নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। যোগদানকালে মোঃ সাইফুল ইসলাম বলেন, “অতীতের সব ভুল-ভ্রান্তি ভুলে আমরা সবাই একসঙ্গে ধানের শীষকে বিজয়ী করবো এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করবো।”

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ক্বারী মোঃ জাহিদুল ইসলাম। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ তাহের মোল্লা, সাবেক সভাপতি, ৬ নম্বর ওয়ার্ড বিএনপি, পিয়ারপুর ইউনিয়ন শাখা।

আরো পড়ুন...  নির্বাচন উপলক্ষে ৩ দিন বন্ধ হিলি স্থলবন্দর

এই দোয়া ও আলোচনা সভা দৌলতপুরের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন স্থানীয় নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০