হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি:
২৩ মে ২০২৬, ৯:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধরলা নদীতে প্রস্তাবিত বাংটুর ঘাট সেতু পরিদর্শনে চীনা প্রতিনিধি দল

কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা নদীর ওপর প্রস্তাবিত বাংটুর ঘাট সেতুর সম্ভাব্যতা যাচাই ও নকশা পর্যালোচনায় চীনের রোড ব্রিজ কর্পোরেশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পরিদর্শন করেছে। শনিবার (২৩ মে, ২০২৬) দুপুরে পাঁচ সদস্যের এই দলটি সেতু নির্মাণস্থল ও আশপাশের এলাকা ঘুরে দেখেন।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চীনা রোড ব্রিজ কর্পোরেশনের প্রধান প্রকৌশলী জাইয়া সাই। তার সঙ্গে ছিলেন বিজনেস ম্যানেজার ইউ জিগিং, মার্কেটিং ম্যানেজার ওয়াং জিংওয়েই, ডিজাইন ইঞ্জিনিয়ার পেং টাও এবং সহকারী প্রকৌশলী শান তোনো। তারা ধরলা নদীর দুই তীর ঘুরে প্রস্তাবিত সেতুর নকশা, ভূমির অবস্থা, নদীর প্রবাহ ও কারিগরি সম্ভাব্যতা সম্পর্কে প্রাথমিক ধারণা নেন।

এ সময় বাংলাদেশ সরকারের সেতু বাস্তবায়ন ও ভবন ব্যবস্থাপনা ইউনিটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এবাদত আলী, কুড়িগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. সাইফুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিবসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ধরলা নদীর শিবরাম বাংটুর ঘাট এলাকায় প্রায় ১,৭৫০ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণের সম্ভাবনা যাচাই করা হচ্ছে। এই সেতু নির্মিত হলে কুড়িগ্রাম জেলার তিনটি উপজেলার মধ্যে সরাসরি যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরো পড়ুন...  এমপিও দাবিতে শিক্ষকদের আহাজারি

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে এই অঞ্চলে একটি স্থায়ী সেতুর দাবি জানানো হচ্ছিল। প্রস্তাবিত সেতুটি বাস্তবায়িত হলে কুড়িগ্রাম সদর, উলিপুর ও পার্শ্ববর্তী এলাকার প্রায় ৮ লাখ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর কেন্দ্রিক পণ্য পরিবহন ব্যবস্থাও আরও সহজ ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

চীনা প্রতিনিধি দল কারিগরি দিক, নদীর ভাঙন প্রবণতা এবং সম্ভাব্য নির্মাণ চ্যালেঞ্জগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন। তারা স্থানীয় প্রশাসন ও প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় করে প্রাথমিক তথ্য সংগ্রহ করেন।

বাংলাদেশের সেতু বাস্তবায়ন ও ভবন ব্যবস্থাপনা ইউনিটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এবাদত আলী জানান, প্রকল্পটি এখনো সম্ভাব্যতা যাচাই পর্যায়ে রয়েছে। ঈদের পর একটি পৃথক স্টাডি টিম বিস্তারিত পর্যালোচনার জন্য এলাকা পরিদর্শন করবে। সেই প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও জানান, চীনা প্রতিনিধি দলের এই সফর মূলত প্রাথমিক কারিগরি মূল্যায়নের অংশ। প্রকল্পটি এগিয়ে নিতে বিভিন্ন ধাপের গবেষণা ও যাচাই-বাছাই চলমান রয়েছে। বিস্তারিত রিপোর্ট পাওয়ার পর প্রকল্পের চূড়ান্ত অগ্রগতি সম্পর্কে জানানো সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

আরো পড়ুন...  “টাকা দিলে নম্বর” কুড়িগ্রামে শিক্ষিকার অডিও ফাঁস—তোলপাড়

স্থানীয়রা এই সেতু প্রকল্প বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা হবে বলে আশা প্রকাশ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০