উজ্জল রায় , নড়াইল প্রতিনিধি
১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াইলে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-কে সামনে রেখে নড়াইলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে নড়াইল জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার। ব্রিফিং প্যারেডে নির্বাচন ও গণভোট উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্য, অফিসার ও বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করা জেলা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। এ লক্ষ্যে সকল অফিসার ও ফোর্সকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন তিনি। দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বা পক্ষপাতিত্ব বরদাস্ত করা হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দেন পুলিশ সুপার।

তিনি ভোটকেন্দ্র ও গণভোট কেন্দ্রসমূহে সার্বিক নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন। পাশাপাশি মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত থাকবে, যাতে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলা করা যায়। ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদান নিশ্চিত করতে সকলকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।

আরো পড়ুন...  শরণখোলায় গো খাদ্য খড় কুটায় আগুন, ফায়ার সার্ভিসে নিয়ন্ত্রণ

এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল সালাম, আর্মি ক্যাম্প নড়াইলের সিও লেঃ কর্নেল মোঃ মাসুদ রানা, বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লা, জেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুস ছালেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর-ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ রকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কামরুজ্জামান, সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রবিন হালদারসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।

ব্রিফিং প্যারেড শেষে উপস্থিত সদস্যদের নিয়ে কুচকাওয়াজ ও সরঞ্জাম পরিদর্শন করা হয়। সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেন। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নড়াইল জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে।

উল্লেখ্য, আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নড়াইল জেলায় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত তৎপরতা ইতোমধ্যে জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন, সকলের সহযোগিতায় একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০