উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি-
২৪ মে ২০২৬, ৮:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াইলে ৩০০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

নড়াইলে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (২২ মে) গভীর রাতে নড়াইল সদর উপজেলার ভাদুলিডাঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু।

গ্রেপ্তাররা হলেন ভাদুলিডাঙ্গা এলাকার শরিফুল ইসলাম (৫৫) ও তার ছেলে বাপ্পি সাহারিয়ার (৩৫)।

পুলিশ জানায়, সদর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র সরকারের নেতৃত্বে একটি টিম যশোর-নড়াইল মহাসড়কের পাশে একটি নার্সারির সামনে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে বাবা-ছেলেকে থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে শরিফুল ইসলামের প্যান্টের পকেট থেকে ২০০ পিস এবং বাপ্পি সাহারিয়ারের পাঞ্জাবির পকেট থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, শরিফুল ইসলামের বিরুদ্ধে তিনটি এবং তার ছেলে বাপ্পি সাহারিয়ারের বিরুদ্ধে আটটি মাদক মামলা রয়েছে।

নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা সহ দুই মাদক কারবারি গ্রেফতার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০