হাফিজ মাছুম আহমদ দুধরচকীর আলোচনা নিজস্ব প্রতিবেদক:
২৩ জুলাই ২০২৬, ৮:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত ও মুস্তাহাব সম্পর্কে জানুন

নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ।

প্রিয় পাঠকবৃন্দ, আজ আপনাদের সামনে নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত ও মুস্তাহাব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরেছেন বিশিষ্ট ইসলামী আলোচক হাফিজ মাছুম আহমদ দুধরচকী

তিনি বলেন, “ওয়া মা তাওফীকী ইল্লা বিল্লাহ।”

প্রশ্ন:

নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত ও মুস্তাহাব কয়টি এবং কী কী?

بسم الله الرحمن الرحيم

উত্তর:

নামাজের বাহিরে ৭টি ফরজ (শর্ত)

১। শরীর পবিত্র থাকা।
২। কাপড় পবিত্র থাকা।
৩। নামাজের স্থান পবিত্র থাকা। (মারাকিল ফালাহ-২০৮)
৪। সতর ঢাকা। (মারাকিল ফালাহ-২১০)
৫। কিবলামুখী হওয়া। (মারাকিল ফালাহ-২১১)
৬। ওয়াক্ত হলে নামাজ পড়া।
৭। নিয়ত করা। (মারাকিল ফালাহ-২১৫)

নামাজের ভিতরের ৬টি ফরজ (রোকন)

১। তাকবিরে তাহরিমা (আল্লাহু আকবার) বলা।
২। কিয়াম করা।
৩। কিরাত পড়া।
৪। রুকু করা।
৫। দুই সেজদা করা।
৬। শেষ বৈঠকে তাশাহহুদ পড়ার পরিমাণ সময় বসা। (হেদায়া ১/৯৭)

নামাজের ওয়াজিবসমূহ

১। তাকবিরে তাহরিমায় “আল্লাহু আকবার” বলা।
২। সূরা ফাতিহা পড়া।
৩। সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলানো।
৪। ফজরের প্রথম দুই রাকাতে কিরাত নির্ধারণ করা।
৫। কিরাতের আগে সূরা ফাতিহা পড়া।
৬। সূরা ফাতিহা একাধিকবার না পড়া।
৭। জেহরী নামাজে উচ্চস্বরে কিরাত পড়া।
৮। সিররী নামাজে অনুচ্চস্বরে কিরাত পড়া।
৯। রোকনসমূহ ধীরস্থিরভাবে আদায় করা।
১০। রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ানো।
১১। সেজদায় কপাল ও নাক জমিনে রাখা।
১২। প্রত্যেক রাকাতে এক সেজদার পর আরেক সেজদা করা।
১৩। দুই সেজদার মাঝে বসা।
১৪। প্রথম বৈঠক করা।
১৫। প্রথম ও শেষ বৈঠকে তাশাহহুদ পড়া।
১৬। প্রথম বৈঠকের পর বিলম্ব না করে তৃতীয় রাকাতে দাঁড়ানো।
১৭। নামাজের ক্রম (তারতীব) ঠিক রাখা।
১৮। সালামের মাধ্যমে নামাজ শেষ করা।
১৯। বিতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া।
২০। দুই ঈদের নামাজে অতিরিক্ত ছয় তাকবির বলা।
২১। ঈদের দ্বিতীয় রাকাতে রুকুর তাকবির বলা।

আরো পড়ুন...  প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে চন্দনাইশের ঐতিহ্যবাহী জোয়ারা পাগলা গারদ

নামাজের সুন্নতসমূহ

১। ফরজ নামাজের জন্য আজান ও ইকামত বলা।
২। তাকবিরে তাহরিমার সময় উভয় হাত উঠানো।
৩। হাতের আঙুল স্বাভাবিক রাখা।
৪। ইমামের তাকবির উচ্চস্বরে বলা।
৫। সানা পড়া।
৬। আউযুবিল্লাহ পড়া।
৭। বিসমিল্লাহ পড়া।
৮। অনুচ্চস্বরে আমীন বলা।
৯। সানা, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ ও আমীন অনুচ্চস্বরে পড়া।
১০। ডান হাত বাম হাতের ওপর রাখা।
১১। পুরুষের জন্য নাভির নিচে এবং মহিলাদের জন্য বুকের ওপর হাত বাঁধা।
১২। এক রোকন থেকে অন্য রোকনে যাওয়ার সময় “আল্লাহু আকবার” বলা।
১৩। রুকু থেকে ওঠার সময় নির্ধারিত দোয়া পড়া।
১৪। রুকুতে “সুবহানা রব্বিয়াল আযীম” পড়া।
১৫। সেজদায় “সুবহানা রব্বিয়াল আ’লা” পড়া।
১৬। রুকুতে হাঁটু আঁকড়ে ধরা।
১৭। রুকুতে পুরুষের আঙুল ফাঁকা এবং মহিলার আঙুল মিলিয়ে রাখা।
১৮। বৈঠকের সুন্নত পদ্ধতি অনুসরণ করা।
১৯। শেষ বৈঠকে দুরুদ শরিফ পড়া।
২০। দুরুদের পর দোয়া পড়া।
২১। তাশাহহুদে শাহাদাত আঙুল দ্বারা ইশারা করা।

নামাজের মুস্তাহাবসমূহ

১। দাঁড়িয়ে সেজদার স্থানের দিকে দৃষ্টি রাখা।
২। তাকবিরে তাহরিমার সময় হাত কাপড়ের বাইরে রাখা।
৩। সালাম ফেরানোর সময় কাঁধের দিকে দৃষ্টি রাখা।
৪। সুন্নত পরিমাণ কিরাত পড়া।
৫। জুমার দিন ফজরে সূরা সাজদা ও সূরা দাহর পড়া।
৬। যথাসম্ভব কাশি ও ঢেকুর চেপে রাখা।
৭। হাই এলে মুখ বন্ধ রাখার চেষ্টা করা।

আরো পড়ুন...  রামপালে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

والله أعلم بالصواب

পরিশেষে হাফিজ মাছুম আহমদ দুধরচকী মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, “আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজ সঠিকভাবে আদায় করার এবং তার ওপর আমল করার তাওফিক দান করুন। আল্লাহুম্মা আমীন।”

লেখক:
হাফিজ মাছুম আহমদ দুধরচকী
প্রতিষ্ঠাতা সভাপতি, জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম, সিলেট।
সাবেক ইমাম ও খতিব, কদমতলী হযরত দরিয়া শাহ (রহ.) মাজার কেন্দ্রীয় জামে মসজিদ, সিলেট।
সাবেক প্রিন্সিপাল, হযরত শাহজালাল (রহ.) ৩৬০ আউলিয়া লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা, উপশহর, সিলেট।
সাবেক প্রধান শিক্ষক, হযরত শাহজালাল (রহ.) লতিফিয়া দাখিল মাদ্রাসা, দক্ষিণ সুরমা, সিলেট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও ৬০০ চারা বিতরণ

নলডাঙ্গায় নবাগত এসিল্যান্ডের সঙ্গে উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা

শ্যামনগরে মাদার নদীর ওপর বাঁশের সাঁকোর স্থানে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

গণভোটের রায় ও জুলাই আন্দোলন নিয়ে গড়িমসি করলে সরকারকে জনগণের জবাব দিতে হবে: এটিএম আজহার ইসলাম

সিলেট বিভাগীয় সমাবেশ সফল করতে বিশ্বনাথে জামায়াতের লিফলেট বিতরণ

৩ টাকার টিকিটে ৫ টাকা আদায়ের অভিযোগ, পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে ক্ষোভ

খাল খনন প্রকল্পের অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে ফেরত দিল মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন

মাগুরায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল

নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত ও মুস্তাহাব সম্পর্কে জানুন

সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর ওফাত দিবসে পটিয়ায় বৃক্ষরোপণ ও এতিম শিশুদের খাবার বিতরণ

১০

চন্দনাইশে পুলিশের অভিযানে ৩ আসামি গ্রেপ্তার

১১

তিন কেজি গাঁজাসহ ডিবির অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

১২

ঝালকাঠিতে যৌথ অভিযানে ২২ হাজার মিটার অবৈধ জাল জব্দ, আগুনে ধ্বংস

১৩

আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন ভেঙে চুরমার, ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে কমলগঞ্জের চাষিরা

১৪

ঘুষ দাবি ও মিথ্যা মামলার অভিযোগে বিরামপুরে ক্ষোভ, বৃক্ষপ্রেমী লুৎফরের বিচার চায় এলাকাবাসী

১৫

মাগুরার সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে আইবিডব্লিউএফ প্রতিনিধি দল

১৬

একই পরিবারের জন্মান্ধ ১১ জনের মধ্যে ৩ জনের চোখে ফিরেছে আলো, বাকিদের অস্ত্রোপচারের প্রস্তুতি

১৭

কেলিশহর ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে আলোচনায় ইয়াসমিন আক্তার

১৮

বিপদে সাংবাদিক আবিরের পাশে মিরপুর প্রেসক্লাব, ঐক্যের দৃষ্টান্ত স্থাপন

১৯

দক্ষিণ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবদুস সাত্তার রনির জানাজা সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

২০