কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি
৮ মার্চ ২০২৬, ৯:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নারী অধিকার সুরক্ষায় হাকিমপুর-হিলিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

দিনাজপুরের হাকিমপুর হিলিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার: সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে হাকিমপুর ও হিলির নারী উদ্যোক্তা, শিক্ষার্থী, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

রোববার (৮ মার্চ) সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে হাকিমপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি শুরু হয়। র‍্যালিটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালিতে নারী অধিকার, সমঅধিকার, মর্যাদা এবং সুরক্ষার বার্তা বহন করা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রয় চাকমা। সভায় বক্তারা বলেন, একটি মানবিক ও সমতা ভিত্তিক সমাজ গঠনে নারীর ক্ষমতায়ন অপরিহার্য। নারীর নিরাপত্তা, শিক্ষা ও সমান সুযোগ নিশ্চিত করতে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ নেওয়া জরুরি।

আলোচনা সভায় হিলি নারী উদ্যোক্তা সভাপতি জাকিয়া ডলি বক্তব্য রাখেন। তিনি বলেন, “আজকের এই প্রোগ্রাম মূলত নারীদের জন্য হলেও আমাদের কথা বলার সুযোগ দেয়া হয়নি। তাই আমি নিজস্ব উদ্যোগে মঞ্চে উঠে আমার অধিকার আদায় করেছি।” তাঁর এই বক্তব্যে উপস্থিতরা করতালি দিয়ে সমর্থন জানান। ইউএনও মহোদয়ও বিষয়টি তৎক্ষণাৎ লক্ষ্য করেন এবং ভবিষ্যতের জন্য সতর্কতা প্রদান করেন।

আরো পড়ুন...  শ্রীমঙ্গলে যুবলীগ নেতা রিপন গ্রেপ্তার

সভায় জাকিয়া ডলি আরও বলেন, “বর্তমান সময়ে নারীরা আরও অবহেলিত ও নির্যাতনের শিকার হচ্ছেন। প্রতিদিন আমরা শুনি কন্যা সন্তানকে পরিবার থেকে তুলে নিয়ে গণধর্ষণ ও হত্যা করা হচ্ছে। এভাবে কি আমরা নিরাপদে বাঁচতে পারব?” তাঁর বক্তব্যে নারী নিরাপত্তা, সামাজিক সচেতনতা এবং সমতার প্রয়োজনীয়তার গুরুত্বের দিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রয় চাকমা, উপজেলা শিক্ষা অফিসার শামসুল আলম, সমাজসেবা অফিসার মোঃ মাসুদ রানা, পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ তাহিরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন, বন বিভাগের শাহজান আলী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল নাহার, হিলি প্রেসক্লাব সভাপতি গোলাম রব্বানী, মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আশরাফুল ইসলামসহ অন্যান্যরা।

উক্ত কর্মসূচি নারী ক্ষমতায়ন ও সমতার বার্তা সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০