নিজস্ব প্রতিবেদক
৩০ জুন ২০২৬, ৮:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে তেঁতুলিয়া ইউএনওর বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আফরোজ শাহীন খসরুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘুষ গ্রহণের অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে মানববন্ধন করেছেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি উর্মি নামের এক নারী সামাজিক যোগাযোগমাধ্যমে ইউএনওর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ তুলে লাইভ প্রচার করেন। তাদের দাবি, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত এবং পরিকল্পিতভাবে একজন সরকারি কর্মকর্তার সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা।

উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন বলেন, “আমাদের জানামতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। আমরা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং মিথ্যা অভিযোগকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক বলেন, “একজন কর্মকর্তার বিরুদ্ধে সাজানো ও ভিত্তিহীন অভিযোগ এনে তার মান-সম্মান ক্ষুণ্ন করা হয়েছে। আমরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানাই।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শওকত আলী বলেন, “ঘটনাটি আমাদের সকল কর্মকর্তার মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। সুষ্ঠু কর্মপরিবেশ বজায় রাখতে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।”

আরো পড়ুন...  টেকনাফে ৮ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক

মানববন্ধনে বক্তব্য দেন ২ নম্বর তিরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন। তিনি বলেন, “দীর্ঘদিন ইউএনওর সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক কাজে যুক্ত থেকেও কখনো অনিয়মের অভিযোগ দেখিনি। তাই এ অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।”

সুজন তেঁতুলিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক এম এ বাসেত বলেন, “ইউএনও একজন সৎ ও দায়িত্বশীল কর্মকর্তা। অভিযোগটি ষড়যন্ত্রমূলক কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।”

মানববন্ধনে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক, কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী, এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, সমবায় কর্মকর্তা মামুন কবির, সমাজসেবা কর্মকর্তা আবু তাহের, জনস্বাস্থ্য প্রকৌশলী মিথুন চন্দ্র রায়, তিরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন থেকে বক্তারা অভিযোগের নিরপেক্ষ তদন্ত, প্রকৃত ঘটনা উদঘাটন এবং সরকারি কর্মকর্তাদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার জন্মদিনে কালিয়াকৈরে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

জন্মাষ্টমির প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক সাহার ওপর হামলার অভিযোগ

ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

অবশেষে কর্মস্থল থেকে অবমুক্ত কুলিয়ারচরের ভূমি কর্মকর্তা নাছিমা

কুলিয়ারচরে শিশুকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

তারেক রহমানের আগমন ঘিরে কিশোরগঞ্জে আনন্দ মিছিল

পটিয়ায় বদর আউলিয়া ইবতেদায়ী মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণকাজ উদ্বোধন

রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে পানছড়িতে বর্ণাঢ্য র‍্যালি

চন্দনাইশে সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

মোংলায় পুলিশের বিশেষ সতর্কতা

১০

চন্দনাইশে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেপ্তার

১১

তরুণ সমাজের ধ্বংসযাত্রা: নেতা জেতে, জাতি হারে

১২

কালিয়াকৈরে অবৈধ অটোরিকশা চার্জে বাড়ছে বিদ্যুৎ সংকট

১৩

হিলিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, ৭ মাসে আটক ৪৫২

১৪

দুর্যোগ-দুর্ভোগ পেরিয়ে প্রত্যন্ত স্কুলে পৌঁছে যাচ্ছে শিশুদের পুষ্টিকর টিফিন

১৫

বকেয়া বিদ্যুৎ বিল, দেড় মাস ধরে অন্ধকারে শ্রীপুরের মা ও শিশু কল্যাণ কেন্দ্র

১৬

স্থানীয় সরকারের সব নির্বাচন চলতি বছরেই: শ্রীমঙ্গলে প্রতিমন্ত্রী

১৭

কালিয়াকৈরে গ্যাস সংকটে দীর্ঘ লাইন, ৬০-১৬০ টাকার গ্যাস পেতে ৫-৬ ঘণ্টা অপেক্ষা

১৮

নিউরোসায়েন্স হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯

চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, শাহজালাল বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

২০