খাদেমূল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি :
৫ মে ২০২৬, ১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে বাসচাপায় সুপারভাইজার নিহত

সড়ক দুর্ঘটনা | প্রতীকী ছবি
সড়ক দুর্ঘটনা | প্রতীকী ছবি

পঞ্চগড়ের বোদা উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমজাদ হোসেন (৩০) নামে এক বাস সুপারভাইজার নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল ৮টার দিকে বোদা-পঞ্চগড় মহাসড়কের বোদা বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পথচারীকে বাঁচাতে গিয়ে বাস নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত আমজাদ হোসেন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার মিলনপুর এলাকার ছালাউদ্দীনের ছেলে। তিনি একটি যাত্রীবাহী বাসের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন এবং ঘটনার সময় দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী দ্রুতগামী ‘শামীম গেটলট’ নামের একটি বাস বোদা বাইপাস এলাকায় পৌঁছালে হঠাৎ সামনে এক পথচারী চলে আসে। তাকে বাঁচাতে গিয়ে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটির সুপারভাইজার আমজাদ হোসেন ভারসাম্য হারিয়ে বাস থেকে ছিটকে নিচে পড়ে যান। পরক্ষণেই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে বোদা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরো পড়ুন...  আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পথচারীকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে বাসচালক নিয়ন্ত্রণ হারান এবং এর ফলে এই দুর্ঘটনা ঘটে। তবে বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, বোদা-পঞ্চগড় মহাসড়কটি ব্যস্ত সড়ক হওয়ায় প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটে। বিশেষ করে বাইপাস এলাকায় যানবাহনের গতি বেশি থাকায় ঝুঁকি আরও বাড়ে। তারা সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং চালকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানান।

এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও স্বজনদের মাঝে বিরাজ করছে গভীর শোক ও বেদনা। অনেকেই এ ধরনের দুর্ঘটনা রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে আর কোনো প্রাণ এভাবে ঝরে না পড়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০