সেলিম চৌধুরী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
১৯ মে ২০২৬, ৯:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটিয়ায় ভূমি সপ্তাহ উদ্বোধন

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের পটিয়ায় তিন দিনব্যাপী ভূমি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে সারাদেশের ন্যায় পটিয়াতেও ভূমি সপ্তাহের কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, নুরুল ইসলাম সওদাগর, বদরুল খায়ের চৌধুরী, গাজী আবু তাহের, মঈনুল আলম ছোটন, অফিস সহকারী উজ্জ্বল বড়ুয়া, নাজির রাখিব, পেশকার মোহাম্মদ মোরশেদসহ বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি এনামুল হক এনাম বলেন, সরকার ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে নিরলসভাবে কাজ করছে। তিনি বলেন, “সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়া দ্রুত সেবা পায়, সে জন্য প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা হচ্ছে। দালালমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে। ভূমি সেবায় দুর্নীতি ও অনিয়মের কোনো সুযোগ থাকবে না।”

আরো পড়ুন...  নলডাঙ্গায় ৪৫টি অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

তিনি আরও বলেন, আধুনিক ভূমি ব্যবস্থাপনার ফলে মানুষ এখন অনেক সেবা ঘরে বসেই পাচ্ছেন, যা আগে সময়সাপেক্ষ ও জটিল ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান বলেন, ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে ভোগান্তি কমানো এবং সেবায় স্বচ্ছতা নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য। তিনি জনগণকে দালালচক্র এড়িয়ে সরাসরি সরকারি দপ্তরের মাধ্যমে সেবা গ্রহণের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা বলেন, ভূমি সপ্তাহ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধি, সেবা সহজীকরণ এবং হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, নাগরিকদের ভূমি সংক্রান্ত যেকোনো সেবা গ্রহণে নির্ধারিত নিয়ম অনুসরণ করে সরাসরি ভূমি অফিসে যোগাযোগ করতে হবে।

আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে ভূমি সেবার আধুনিক পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। পাশাপাশি নামজারি, খতিয়ান, জমাখারিজ ও ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।

ভূমি সপ্তাহ চলবে আগামী তিন দিনব্যাপী এবং এ সময় সাধারণ জনগণ বিভিন্ন স্টল থেকে সরাসরি সেবা ও তথ্য গ্রহণ করতে পারবেন বলে জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০