আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি -
১০ মার্চ ২০২৬, ৫:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পানছড়িতে আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভাতাভোগী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) বেলা ১২টায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কর্মকর্তা মো. কাজী আকাশ। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে ভাতাভোগী সদস্য ও সদস্যাদের মাঝে এসব উপহার বিতরণ করা হয়।

এসময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুলতানা আক্তারসহ পানছড়ি উপজেলার ৩১৫ জন ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্য উপস্থিত ছিলেন।

উপহার সামগ্রীর মধ্যে ছিল—প্রতিজনের জন্য ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি চিনিগুড়া চাল, ৫০০ গ্রাম সুজি, ২০০ গ্রাম গুঁড়া দুধ, ৪ প্যাকেট সেমাই (লাচ্ছা ও বাংলা) এবং ১ প্যাকেট নুডলস।

ঈদকে সামনে রেখে এমন উপহার পেয়ে ভাতাভোগী সদস্যরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজকরা জানান, আনসার-ভিডিপি সদস্যদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  গোরকাটায় ঈদ উপহার বিতরণ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০