খুবি প্রতিনিধি:
১০ জানুয়ারী ২০২৬, ৬:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা নিয়ে খুবিতে বেল্টা সম্মেলন ২০২৬

খুবিতে বেল্টা ন্যাশনাল কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত | ছবি: দৈনিক ইতিহাস
খুবিতে বেল্টা ন্যাশনাল কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত | ছবি: দৈনিক ইতিহাস

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ‘Pedagogic Innovations for Reformation and Resilience’ শীর্ষক বেল্টা ন্যাশনাল কনফারেন্স–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিন ও বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন (বেল্টা)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলন আজ শনিবার (১০ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে শুরু হয়।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থা দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের শেখার ধরণ ও চাহিদা পরিবর্তিত হচ্ছে এবং প্রযুক্তি দিন দিন শ্রেণিকক্ষের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে। এই বাস্তবতায় শিক্ষকদের আরও আধুনিক, নমনীয় ও শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষণ-পদ্ধতি গ্রহণ করা জরুরি।

উপাচার্য আরও বলেন, পেডাগজিক্যাল উদ্ভাবন কেবল প্রযুক্তি ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং বাস্তব জীবনে ভাষা ব্যবহারে দক্ষ করে তোলাই এর মূল উদ্দেশ্য। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থায় ‘রেজিলিয়েন্স’ বা সহনশীলতা কঠিন সময়েও শিক্ষা কার্যক্রম সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি মানসম্মত, গবেষণাভিত্তিক ও শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষার প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং জাতীয় পর্যায়ে এ ধরনের সম্মেলন আয়োজনের জন্য বেল্টার প্রতি কৃতজ্ঞতা জানান।

আরো পড়ুন...  হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটির গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

ইংরেজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. আব্দুর রহমান শাহীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন সম্মেলনের কী-নোট স্পিকার, বেল্টার প্রেসিডেন্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর আহমেদ বশির, খুলনা বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ শাহজাহান কবীর, কনফারেন্স কনভেনর ও বেল্টার সেক্রেটারি ড. মোঃ মহিব উল্লাহ এবং কো-কনভেনর ও ইংরেজি ডিসিপ্লিনের প্রফেসর মোঃ সামিউল হক।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে কী-নোট সেশন উপস্থাপন করেন ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের পরিচালক প্রফেসর ড. শায়লা সুলতানা। তিনি শিক্ষায় প্রযুক্তির কার্যকর সংযুক্তি, শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষণ-পদ্ধতি এবং পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে ভাষা শিক্ষার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

দিনব্যাপী এই সম্মেলনে চারটি প্যারালাল সেশনে শতাধিক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। এতে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। একাডেমিক আলোচনা ও গবেষণা উপস্থাপনার মাধ্যমে ইংরেজি ভাষা শিক্ষা ও পেডাগজিক্যাল উদ্ভাবনের নানা দিক নিয়ে গভীর আলোচনা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০