অনলাইন ডেস্কঃ
৬ জানুয়ারি ২০২৬, ৫:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশের উন্নয়নে সুস্পষ্ট পরিকল্পনার কথা জানালেন সালাহউদ্দিন আহমদ

দোয়া মাহফিলে বক্তব্য দেন সালাহউদ্দিন আহমদ।

বাংলাদেশের উন্নয়নের জন্য বিএনপির সুস্পষ্ট পরিকল্পনা, নীতি ও আদর্শ রয়েছে—এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অর্থনৈতিক উন্নতি নিশ্চিত করার পথ খুঁজে বের করাই বিএনপির মূল লক্ষ্য।

মঙ্গলবার, ৬ জানুয়ারি বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা, সুরাজপুর ও মানিকপুর এলাকার আলেম ওলামা, খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের উদ্যোগে আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের জন্য ভাতার ব্যবস্থা করা হবে। নারীদের জন্য চালু করা হবে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড এবং সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য কার্ডের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না—প্রতিশ্রুতি বাস্তবায়ন করে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে না থাকলেও তিনি এ দেশের মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন। এই জাতি তাঁর অবদান কোনোদিন ভুলবে না। নারী সমাজের শিক্ষা বিস্তারে তাঁর ভূমিকা ছিল ঐতিহাসিক। ছাত্রীদের উপবৃত্তি চালুর মাধ্যমে নারীদের শিক্ষায় তিনি যুগান্তকারী পরিবর্তন এনেছিলেন। তাঁর হাত ধরেই দেশে গণতন্ত্র বিকশিত ও সুদৃঢ় হয়েছে।

আরো পড়ুন...  প্রেসক্লাব রামপাল-এর শুভেচ্ছা শেখ ফরিদুলকে

নিজের আবেগঘন বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, “আমি আপনাদের সন্তান। আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন। আপনারা আমার জন্য নামাজ পড়ে দোয়া করেছেন। হয়তো মহান আল্লাহ আপনাদের সেবা করার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছেন। এটি আমার বর্ধিত হায়াত। জীবনের বাকি সময় আপনাদের খেদমতেই নিজেকে নিয়োজিত রাখতে চাই।”

ধর্মীয় সম্প্রীতির প্রসঙ্গে তিনি বলেন, একটি দল দ্বীনকে রাজনৈতিক স্বার্থে বিক্রি করে দিচ্ছে, যা কখনোই কাম্য নয়। বাংলাদেশের সমাজে সব ধর্ম ও বর্ণের মানুষ যুগ যুগ ধরে একসঙ্গে বসবাস করে আসছে। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার—এই নীতিতেই বিএনপি বিশ্বাস করে। তিনি বলেন, বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের খুব কম দেশেই দেখা যায়। এ দেশে সবার নাগরিক ও সাংবিধানিক অধিকার সমান।

চকরিয়ার কাকারা শিবাতলী পাড়া শাহ মজিদিয়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে আয়োজিত এই দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শফি উল্লাহসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০