শেরপুর প্রতিনিধি,
২৬ এপ্রিল ২০২৬, ৮:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাগেরহাটের শিশুকে সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা, দুই মানব পাচারকারী গ্রেপ্তার

শেরপুরের শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া সীমান্ত পর্যবেক্ষণ চৌকি (বিওপি) এলাকা দিয়ে বাগেরহাটের এক শিশুকে অবৈধভাবে পাচারের চেষ্টা চলাকালে দুই মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ৯ বছর বয়সী লামিয়া আক্তার নামের শিশুটিকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শিশুটি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার মো. কামরুলের মেয়ে। ঘটনার পর রোববার দুপুরে গ্রেপ্তার দুইজনকে আদালতে সোপর্দ করা হয় এবং পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

গ্রেপ্তাররা হলেন ঝালকাঠির কাঠালিয়া উপজেলার উত্তর চৈগরি গ্রামের আব্দুর রেজ্জাক এবং শেরপুরের শ্রীবরদী উপজেলার বড়ইকুচি গ্রামের রিপন মিয়া।

স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, সীমান্তবর্তী সিংগাবরুনা ইউনিয়নের পাহাড়ি এলাকা বাবেলাকোনা ও হারিয়াকোনা দীর্ঘদিন ধরে মানবপাচার, মাদক ও অবৈধ পণ্য আনা–নেওয়ার ঝুঁকিপূর্ণ রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ১০৯৩ নম্বর সীমান্ত পিলার দিয়ে রাতের অন্ধকারে এসব অবৈধ কার্যক্রম পরিচালিত হয় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় ইউপি চৌকিদার আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন এক ব্যক্তি একটি শিশুকে নিয়ে রিপনের বাড়িতে অবস্থান করছে এবং শিশুটি কান্নাকাটি করছিল। পরে শুক্রবার ওই বাড়ি থেকে রেজ্জাক ও শিশুটিকে ইউনিয়ন পরিষদে আনা হয়।

আরো পড়ুন...  বাগেরহাটের শ্রেষ্ঠ রোভার নেতা নির্বাচিত জাকির হোসেন রিয়াজ

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা যায় শিশুটির মা দিল্লিতে থাকেন। বাবা মারা যাওয়ার পর মা আরেকটি বিয়ে করে সন্তানদের রেখে বিদেশে চলে যান। এ সুযোগে শিশুটিকে অবৈধভাবে বিদেশ পাঠানোর পরিকল্পনা চলছিল বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর বিজিবি কর্ণঝোড়া বিওপি’র ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান বাদী হয়ে মামলা করেন। পরে রোববার সকালে শিশুসহ তিনজনকে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়।

শ্রীবরদী থানার উপ-পরিদর্শক (এসআই) মোরশেদ আলম জানান, শিশুটি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। আদালত এখনো শিশুটির অভিভাবকত্ব বিষয়ে সিদ্ধান্ত দেয়নি। শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে এবং দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎহীন কেন্দ্রে মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা

সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান পানি—কালিয়াকৈরে জনদুর্ভোগ চরমে

৫ দিন পর মিলল তরুণীর অর্ধগলিত মরদেহ, রহস্য ঘনীভূত বিশ্বনাথে

মাগুরায় শিল্প প্রতিষ্ঠান ঘিরে অপপ্রচার—মালিক পক্ষ ও এলাকাবাসীর প্রতিবাদ

কালিয়াকৈরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

প্রধান তথ্য অফিসার হলেন সৈয়দ আবদাল আহমদ

জগন্নাথপুরে শতবর্ষী গফুরের সংবাদ সম্মেলন

শ্রীপুরে শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

কুরুকপাতায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্প

পটিয়ায় সিএনজি চালককে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১০

শ্যামনগরে ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল উপকরণ বিতরণ

১১

রাজশাহীতে গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ

১২

সাভারে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ছাত্রদলের মানবিক সহায়তা

১৩

কুষ্টিয়ায় বিজিবির পৃথক অভিযানে ৩৭ লাখ টাকার মাদক ও চোরাচালানী পণ্য জব্দ

১৪

বাগেরহাটের শিশুকে সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা, দুই মানব পাচারকারী গ্রেপ্তার

১৫

মোল্লাহাটে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর

১৬

জাকার্তায় ইতিহাস গড়ল বাংলাদেশ নারী হকি দল, প্রথমবার এশিয়ান গেমসে জায়গা নিশ্চিত

১৭

আইসিসি ওয়েবসাইটে পুরোনো প্রতিনিধির নাম, তামিম ইকবালের তথ্য অনুপস্থিত

১৮

রাত ৯টার মধ্যে ১৬ জেলায় কালবৈশাখীর আশঙ্কা

১৯

রাজারহাটে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৬

২০