আব্দুর রহমান, বান্দরবান প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ৬:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বান্দরবানে জেরীকে গণসংবর্ধনা

বান্দরবান, প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০ (পার্বত্য) আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় রাজপুত্র সাচিং প্রু জেরীকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৩০ মিনিটে বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২নং চৈক্ষ্যং ইউনিয়ন শাখার সাবেক সভাপতি নুরুল আমিন।

সংবর্ধনা অনুষ্ঠানটি জনসমুদ্রে পরিণত হয়। জেলার সাত উপজেলা থেকে আগত হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে রাজার মাঠ মুখর হয়ে ওঠে স্লোগান ও করতালিতে। জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওসমান গণির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নবনির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা প্রস্তাবনা দেশ ও দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে বাস্তবায়ন করতে হবে। তিনি পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সাচিং প্রু জেরী বলেন, চট্টগ্রাম বিভাগের অন্তর্গত বান্দরবান জেলা এখনো শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ অবকাঠামোর ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী এসব খাতে দ্রুত উন্নয়ন নিশ্চিত করা হবে। তিনি মানসম্মত স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, দুর্গম এলাকায় চিকিৎসা সুবিধা পৌঁছে দেওয়া এবং নিরাপদ বিশুদ্ধ পানির ব্যবস্থা গ্রহণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

আরো পড়ুন...  নড়াইলে প্রতীক সমর্থকদের সংঘর্ষে আহত ১৪

বান্দরবানের পর্যটন সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, পরিকল্পিত উন্নয়ন, নিরাপত্তা জোরদার এবং পরিবেশবান্ধব উদ্যোগের মাধ্যমে জেলাকে আধুনিক ও আকর্ষণীয় পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। বক্তব্যের শেষাংশে তিনি তারেক রহমানকে দেশের জন্য মূল্যবান সম্পদ হিসেবে উল্লেখ করে তাঁর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাচিং প্রু জেরীর সহধর্মিণী মিসেস মম চিং, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মাহবুদ ও মোহাম্মদ মজিবুর রশিদ, জেলা যুগ্ম আহ্বায়ক জাহিঙ্গীর আলম এবং আলীকদম উপজেলার সাবেক তিনবারের সফল চেয়ারম্যান আবুল কালামসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বাঙালি, মারমা, চাকমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, ম্রো, খিয়াং, খুমি, বম ও লুসাইসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। রঙিন ঐতিহ্যবাহী পোশাক, দলীয় পতাকা ও উৎসবমুখর পরিবেশে পুরো আয়োজন হয়ে ওঠে বর্ণাঢ্য ও প্রাণবন্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০