আফজাল মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি:
২৩ মে ২০২৬, ৯:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে মেটারনিটি হাসপাতালের দ্বিতীয় তলার ছাদ ঢালাই উপলক্ষে দোয়া মাহফিল

বিশ্বনাথে নির্মাণাধীন মেটারনিটি হাসপাতালের দ্বিতীয় তলার ছাদ ঢালাই কাজ উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) বাদ জুমা উপজেলার এমএইচ সেন্টারের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-উলামা, শিক্ষাবিদ ও সমাজসেবীরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব আব্দুছ সোবহান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা সাইদুর রহমান বরুণা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম হেল্প ইউকের ট্রাস্টি ও ইউরোপ এনটিভির প্রেজেন্টার মো. আখলাকুর রহমান পান্না, প্রবাসী লালাবাজার এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি সুরত আলী, হাসপাতালের লাইফ মেম্বার সাদিকুর রহমান, বিশ্বনাথ মোহাম্মদিয়া মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা নুরুল হক, বিশ্বনাথ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুজিবুর রহমান, শিক্ষানুরাগী মো. সামছুল ইসলাম, সমাজসেবক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, ইউপি সদস্য মো. ইনামুল হক হিরা মিয়া, আল-আরাবিয়া ছোবহানিয়া মাদরাসা কমিটির সহ-সভাপতি মো. আব্দুন নুর ও খোয়াজ আলী, কমিটির সহ-সম্পাদক মাওলানা নজরুল ইসলাম ও জাহাঙ্গীর আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, ব্যবসায়ী কামাল উদ্দীন এবং নানু মিয়া।

আরো পড়ুন...  কালিয়াকৈরে বিএনপির মহিলা সমাবেশ

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদানকালে মুসলিম হেল্প ইউকের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুছ সোবহান বলেন, মুসলিম হেল্প ইউকের অর্থায়নে বিশ্বনাথে প্রথমবারের মতো আধুনিক মেটারনিটি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতালের দ্বিতীয় তলার নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং খুব শিগগিরই প্রাথমিক মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবা চালু করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টার ফলেই এ মহতী উদ্যোগ বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে হাসপাতালটি এলাকার মা ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

বক্তারা বলেন, বিশ্বনাথে একটি আধুনিক মেটারনিটি হাসপাতাল প্রতিষ্ঠা সময়োপযোগী ও মানবিক উদ্যোগ। এ ধরনের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গড়ে উঠলে এলাকার গর্ভবতী নারী ও নবজাতকরা সহজেই উন্নত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও হাসপাতালের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইদুর রহমান পীর সাহেব বরুণা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০