মোজাম্মেল হক বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বীরগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সচেতনতা বাড়ানোর আহ্বান

দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সুমা খাতুন বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। অপুষ্টি শুধু স্বাস্থ্য সমস্যা নয়, এটি জাতির সামগ্রিক অগ্রগতির অন্তরায়। তিনি শিশু, কিশোর-কিশোরী ও গর্ভবতী মায়েদের পুষ্টি নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি গ্রাম পর্যায়ে সচেতনতা বাড়াতে স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ডা. আফরোজ সুলতানা বলেন, পুষ্টি সপ্তাহের আয়োজন কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয়; এটি জনসচেতনতা বৃদ্ধির একটি কার্যকর প্ল্যাটফর্ম। তিনি মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব তুলে ধরেন।

আরো পড়ুন...  বীরগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও কমিটি ঘোষণা

অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহরিয়ার মান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সানজিদা খানম, বীরগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর (চার্জ ওসি) মো. জাহাঙ্গীর বাদশা রনি, সেনেটারি ইন্সপেক্টর মো. ফরিদবিন ইসলাম, আরএমও ডা. নবি হোসেন, এমওডিসি ডা. অমৃত সরকার, ডা. আবু বক্কর সিদ্দিক, ডা. হারুনুর রশিদ, ডা. ইমরানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সারাদেশে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ পালিত হচ্ছে। এ উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা দুর্গতদের সহায়তায় আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ

লিডস ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ সম্মানে স্নাতক বিশ্বনাথের ইছমাইল উদ্দিন

কমলগঞ্জে কমলাগাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

মোরেলগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি সাময়িক বরখাস্ত

মোরেলগঞ্জ ফাউন্ডেশন ঢাকার সাধারণ সম্পাদক নির্বাচিত সোহাগ

পঞ্চগড়ের প্রবীণ সাংবাদিক আবু তাহের আনসারী আর নেই

বর্ণাঢ্য আয়োজনে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত

একই পরিবারের ১১ জন্মান্ধ সদস্যের পাশে এমপি নাসের রহমান, দিলেন আর্থিক সহায়তা ও চিকিৎসার আশ্বাস

ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ৪০টি মাদক ট্যাবলেট

১০

মোরেলগঞ্জ হাসপাতালে ২৯ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ: স্বাস্থ্যমন্ত্রীর পরদিনই বিভাগীয় পরিচালকের পরিদর্শন

১১

কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াতের গুরুত্ব

১২

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তনের অভিযোগ, লোহাগড়ায় জমি নিয়ে উত্তেজনা

১৩

বীরগঞ্জের ভোগনগর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা

১৪

চার বিয়ে সুন্নত? নাকি সমাজের সবচেয়ে বড় ধর্মীয় বিভ্রান্তি

১৫

আগুনে পুড়ে যাওয়া পরিবারের পাশে কেয়ার বাংলাদেশ, রিলিফ প্যাক বিতরণ

১৬

রামপালে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণে সম্ভাব্যতা যাচাই, পরিদর্শনে চীনা প্রতিনিধিদল

১৭

শ্রীমঙ্গলে এক বছরে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৮

জামায়াতের রুকনদের আরও বেশি জান ও মালের কোরবানি দিতে হবে—মাগুরায় আব্দুল হালিম

১৯

মাগুরার মহম্মদপুরে নদীগর্ভে বিলীন হচ্ছে সড়ক, চরম ঝুঁকিতে ১০ হাজার মানুষ

২০