খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি
৩ জুন ২০২৬, ৯:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেড়া কেটে ঘরে ঢুকে মামী–ভাগ্নীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

পঞ্চগড়ে ঘরের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে মামী–ভাগ্নীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে নামীয় এবং আরও চারজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) রাতে পঞ্চগড়ের দেবীগঞ্জ থানায় ভুক্তভোগী ভাগ্নীর বাবা বাদী হয়ে এ মামলা করেন।

মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ মে রাতে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে দুই ভুক্তভোগী মামী–ভাগ্নী দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের অমরখানায় নিজেদের বাড়িতে ফিরে আসেন। তবে বাড়িতে তালা থাকায় তারা পাশের একটি আশ্রয়ণ প্রকল্পের ঘরে যাওয়ার চেষ্টা করেন।

এ সময় প্রতিবেশী পারভেজ ব্যাটারিচালিত ভ্যানের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে রাসেল ও বিশ্বজিতসহ কয়েকজনকে ঘটনাস্থলে ডেকে আনে বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে পারভেজ, রাসেল ও বিশ্বজিৎ ঘরের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে ভুক্তভোগী ভাগ্নীকে ধর্ষণ করে এবং একই সময় অজ্ঞাতনামা আরও চারজন মামীকে পাশের এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়।

পরদিন (১ জুন) শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয়দের সহযোগিতায় তাদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

আরো পড়ুন...  পানছড়িতে চেঙ্গী নদীতে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

পঞ্চগড় সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, ভুক্তভোগীরা হাসপাতালে ভর্তি হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালেক বলেন, “তিনজন নামীয় ও চারজন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ আগস্ট ২০২৪ বা ৩৫ জুলাই—যে স্মৃতি কোনো দিন ভোলার নয়

ভোলায় জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা, অভিযুক্ত সাবেক চেয়ারম্যান

চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির প্রতিনিধির কাছে স্মারকলিপি

শিবগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন ও এডহক কমিটির পরিচিতি

মহিপুরে ব্যবসায়ী ইদ্রিসকে কুপিয়ে জখমের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

কুড়িগ্রামে তিন সপ্তাহ ধরে বন্ধ স্কুল ফিডিংয়ের বিস্কুট বিতরণ

পথরোধ করে স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ, বিচার চেয়ে থানায় পরিবার

১০

বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

১১

১২ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

১২

ছাত্রীকে একা পেয়ে ‘নিজের পরিচয়’ ভুলে গেলেন প্রধান শিক্ষক

১৩

যৌনকর্মীর ঘরে ঢেকুর তুলে বেহুঁশ হয়ে যান রাসেল, অতঃপর…

১৪

আমার বাসার বিদ্যুৎ বিলও অস্বাভাবিকভাবে বেড়েছে: আজহারী

১৫

পঞ্চগড়ে নারীর ঘর থেকে এক ব্যক্তিকে আটক, পরে পুলিশের কাছে হস্তান্তর

১৬

ঝালকাঠিতে জিও-এনজিও সমন্বয় জোরদারে এডাবের সেমিনার

১৭

মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

ফজরের নামাজের উপকারিতা ও ফজিলত

১৯

জুলাই গণঅভ্যুত্থান দিবসের গণমিছিল নিয়ে বিশ্বনাথ থানার ওসির সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়

২০