মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি-
৩ ফেব্রুয়ারী ২০২৬, ৬:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বৈষম্যহীন এক দফা দাবি আদায়ে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান ও বিক্ষোভ

জাতীয় বেতন কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন এক দফা দাবি অনুযায়ী ৯ম পে-স্কেলের গেজেট জারির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ কর্মসূচি শুরু হয়।

কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে অবস্থান কর্মসূচির পাশাপাশি নির্ধারিত সময়ের জন্য কর্মবিরতি পালন করেন বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা।

এ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন এবং কালেক্টরেট কর্মচারী সমিতির সদস্যরা। কর্মসূচিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সভাপতি মোঃ ওবাইদুল রহমান, সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সেলিম মাহমুদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিজেএম আদালতের পেশকার মোঃ আনোয়ারুল ইসলাম, সিভিল সার্জনের কার্যালয়ের কর্মচারী মোঃ আব্দুর রাজ্জাক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মচারী মাহবুব রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী মোঃ সুফিয়ানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

আরো পড়ুন...  শ্রীপুরে স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিচার বিভাগীয় কর্মচারীরা বৈষম্যের শিকার হয়ে আসছেন। একই ধরনের কাজ করেও অন্যান্য দপ্তরের কর্মচারীদের তুলনায় বিচার বিভাগীয় কর্মচারীরা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। জাতীয় বেতন কমিশনের সুপারিশ থাকা সত্ত্বেও ৯ম পে-স্কেলের গেজেট জারি না হওয়ায় কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

বক্তারা আরও বলেন, বৈষম্যমুক্ত বেতন কাঠামো বাস্তবায়ন করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু বারবার দাবি উত্থাপন করা হলেও তা উপেক্ষিত হচ্ছে। এতে করে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে ৯ম পে-স্কেলের গেজেট জারি ও তা কার্যকর করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায়ে আজকের এই কর্মসূচি কেবল শুরু মাত্র। অচিরেই দাবি বাস্তবায়নের বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না হলে ভবিষ্যতে ঢাকায় আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে বলেও জানান বক্তারা।

অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মচারীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০