ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
১২ অগাস্ট ২০২৬, ৭:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভাণ্ডারিয়ায় কলেজে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও সন্ধান মেলেনি

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে নাসরিন নাহার বেগম (১৮) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। নিখোঁজের চারদিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ভাণ্ডারিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নাসরিন নাহার বেগম উপজেলার উত্তর ভিটাবাড়িয়া গ্রামের মৃত আবদুস সত্তার বেপারীর পুত্রবধূ। তিনি আমান উল্লাহ কলেজের এইচএসসি (বিএম শাখা) শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা গেছে, গত ৯ আগস্ট সকালে শ্বশুরবাড়ি থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে উপজেলার আমান উল্লাহ কলেজ পরীক্ষা কেন্দ্রে যাওয়ার উদ্দেশ্যে বের হন নাসরিন। তবে তিনি পরীক্ষা কেন্দ্রে পৌঁছাননি। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

নিখোঁজের দিনই নাসরিনের শাশুড়ি মনোয়ারা বেগম ভাণ্ডারিয়া থানায় সাধারণ ডায়েরি করেন। জিডি নম্বর ৩৮০।

পরিবার সূত্রে আরও জানা যায়, ২০২৫ সালের ২ মে উত্তর ভিটাবাড়িয়া গ্রামের মৃত আবদুস সত্তার বেপারীর ছেলে সজল আমীনের সঙ্গে নাসরিনের বিয়ে হয়। বিয়ের পর তিনি পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন।

নাসরিনের স্বজনরা জানান, পরীক্ষা দিতে যাওয়ার পর থেকে তার মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

আরো পড়ুন...  মা নিখোঁজ, সংসার ভেঙে বিপর্যস্ত ১০ বছরের শিশু আরিয়ান

এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, নিখোঁজ গৃহবধূর পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তাকে উদ্ধারে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে। তদন্তের মাধ্যমে নিখোঁজের বিষয়ে প্রয়োজনীয় তথ্য বের করার চেষ্টা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর শপিংমল ও মার্কেট বন্ধের নির্দেশ

সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে এমপি আব্দুল আলীমের মতবিনিময় সভা

মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেলেন দুই শতাধিক রোগী

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা

খাগড়াছড়ির হোটেলে ৫০ পিস ইয়াবা উদ্ধার, দুই যুবক কারাগারে

ভাণ্ডারিয়ায় কলেজে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও সন্ধান মেলেনি

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, লুটের অভিযোগ

মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

১০

কুলাউড়ায় স্যানিটারি রিংয়ের ভেতর ১০ বোতল বিদেশি মদ, যুবক গ্রেপ্তার

১১

৫ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যাচেষ্টা, স্বামী গ্রেপ্তার

১২

সারাদেশে লোডশেডিং, হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইলো পল্লী বিদ্যুৎ

১৩

আলীকদমে জমি বিরোধে বিধবার মুরগির খামারে আগুন, থানায় অভিযোগ

১৪

আখেরি চাহার শোম্বা: ঐতিহ্য, প্রচলিত আমল ও শরিয়তের মাপকাঠি

১৫

মডেল মসজিদের টাইলসে প্রেমের কাহিনি, ইমামের সতর্কবার্তা- ‘বাবুরা, বি কেয়ারফুল’

১৬

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর

১৭

দুই স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ২০ হাজার টাকা

১৮

বিশ্বনাথে প্রবাসীর উদ্যোগে ৪৫ শিক্ষার্থী পেল স্কুল ড্রেস

১৯

শ্যামনগরে ৩ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

২০