মাহিদুল ইসলাম হিমেল, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারী বৃষ্টিতে হাতিয়ায় বোরো ধানের ব্যাপক ক্ষতি, পানিতে ভাসছে কৃষকের স্বপ্ন

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় টানা ভারী বৃষ্টিতে বিস্তীর্ণ ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। ধান কাটার মৌসুমে হঠাৎ এমন বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। এতে কৃষকদের মধ্যে চরম হতাশা ও আর্থিক ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে।

গত কয়েক দিনের অব্যাহত বৃষ্টিপাতে উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়। বিশেষ করে মঙ্গলবার ও বুধবারের টানা ভারী বৃষ্টির ফলে নিম্নাঞ্চলের বহু ফসলি জমি পানিতে ডুবে যায়। ফলে কাটা ধান পানিতে ভেসে নষ্ট হচ্ছে এবং মাঠে থাকা ধানও পানির নিচে তলিয়ে রয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কাটা ধানের স্তূপ পানিতে ভাসছে। অন্যদিকে যেসব ধান এখনো কাটা হয়নি, সেগুলো সম্পূর্ণভাবে পানির নিচে নিমজ্জিত রয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার হাতিয়ায় প্রায় ১২ হাজার ৮০০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। এর মধ্যে প্রায় অর্ধেক ধান ইতোমধ্যে কাটা হয়েছে। অবশিষ্ট ধান মাঠে থাকায় তা বর্তমানে মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।

হাতিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কৃষক জুয়েল বলেন, ঋণ করে প্রায় ২ একর জমিতে বোরো ধান চাষ করেছি। বর্তমানে কাটা ধান পানিতে ভেসে যাচ্ছে এবং বাকি ধান পুরোপুরি ডুবে গেছে। এতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

আরো পড়ুন...  মসজিদ কমিটি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ

একই এলাকার হাজি খবির উদ্দিন জানান, তিনি প্রায় ৫ একর জমিতে ধান চাষ করেছেন। এর মধ্যে অর্ধেক ধান কাটা হলেও বাকি অংশ এখনো মাঠে রয়েছে এবং পানিতে ডুবে রয়েছে।

আরেক কৃষক শাহীন আলম বলেন, প্রায় ৪ একর জমিতে বোরো ধান চাষ করেছেন, কিন্তু বৃষ্টির পানিতে সব ফসল ঝুঁকির মধ্যে পড়ে গেছে।

পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কৃষক নাজমুল হোসেন আক্ষেপ করে বলেন, তার প্রায় ৪০ একর জমিতে বোরো ধান চাষ হয়েছে। এর মধ্যে কিছু নিজস্ব এবং কিছু বর্গা জমি রয়েছে। কিন্তু বর্তমানে প্রায় সব ধান পানির নিচে তলিয়ে গেছে, যা বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হবে।

এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুবাস চন্দ্র পাল বলেন, বিভিন্ন এলাকা থেকে বোরো ধানের ক্ষতির খবর পাওয়া গেছে। মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ চলছে। সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের এক প্রেসনোটে আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানান, বায়ুচাপের তারতম্যের কারণে অঞ্চলজুড়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় বীর মুক্তিযোদ্ধা লতিফ হাওলাদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মোংলায় বীর মুক্তিযোদ্ধা লতিফ হাওলাদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সুনামগঞ্জ জেলা ছাত্রদলে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল

মঠবাড়িয়ার ‘চিকিৎসার হাট’: সাইনবোর্ডে স্বপ্ন, ভেতরে ভয়ংকর বাস্তবতা

বিরামপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত, সাংবাদিকদের ঐক্যের আহ্বান

চাঁপাইনবাবগঞ্জে ৫,২৬০ ভাং গাছ উদ্ধার, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা প্রস্তুতি

রাজশাহীতে অস্ত্র-গুলি ও বিপুল অ্যালকোহল উদ্ধার, আটক ১

কুলিয়ারচরে ১৫% ছাড়ে পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী মেলা উদ্বোধন

ভাণ্ডারিয়ায় তুচ্ছ ঘটনায় ঝালমুড়ি বিক্রেতার লক্ষাধিক টাকার কলাগাছ কেটে সাবাড়

কুড়িগ্রামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত, স্বাধীন সাংবাদিকতার ওপর গুরুত্ব

১০

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরকারের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

১১

ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের রবি

১২

বড়লেখায় বিজিবির অভিযানে ১৯২ বস্তা জিরা জব্দ

১৩

রামপালে ঘের নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৪

১৪

তেঁতুলিয়ায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

১৫

সিজদায় থাকা মুসল্লিকে হত্যা, শ্রীমঙ্গলে চাঞ্চল্য

১৬

নিয়ামতপুরে ‘পার্টনার কংগ্রেস’, কৃষি ও উদ্যোক্তা উন্নয়নে নতুন দিগন্ত

১৭

মাগুরা মেডিকেলে ৮ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

১৮

এপেক্স ক্লাব আগ্রাবাদে নতুন নেতৃত্ব, প্রেসিডেন্ট রহিম খন্দকার

১৯

সীমান্তে অভিযান, ২৭ বোতল ভারতীয় মদ জব্দ

২০