আশিকুর রহমান শান্ত, ভোলা জেলা প্রতিনিধি
৩০ মার্চ ২০২৬, ৫:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় পৃথক অভিযানে ৮০ হাজার টাকার গাঁজাসহ আটক ২

ভোলায় পৃথক দুটি অভিযানে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।

রোববার (২৯ মার্চ) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের কোরাহাট বাজার ও আলীনগর ইউনিয়নের চৌমুহনী সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোন সূত্র জানায়, অবৈধ মাদকদ্রব্যের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে একটি চৌকস দল পৃথকভাবে দুটি স্থানে অভিযান চালায়। এ সময় ধনিয়া ইউনিয়নের কোরাহাট বাজার এলাকা থেকে মো. হোসেন (২০) এবং আলীনগর ইউনিয়নের চৌমুহনী সংলগ্ন এলাকা থেকে মো. মাঈন উদ্দিনকে (২৭) আটক করা হয়।

আটক মো. হোসেন ধনিয়া ইউনিয়নের কোরাহাট বাজার এলাকার মোস্তফা মাঝির ছেলে। অপরদিকে, মো. মাঈন উদ্দিন আলীনগর ইউনিয়নের মৌটুবী গ্রামের সামসুদ্দীন সরদারের ছেলে।

অভিযানের সময় তাদের কাছ থেকে মোট ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো. আবুল কাশেম জানান, জব্দ করা গাঁজা ও আটক দুই ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন...  জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে: ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

তিনি আরও বলেন, মাদক নির্মূলে কোস্টগার্ডের অভিযান চলমান রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

ছবির ক্যাপশন: ভোলায় কোস্টগার্ডের পৃথক অভিযানে আটক দুই মাদক কারবারি ও উদ্ধার হওয়া গাঁজা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠামইন হাওরে চুরি-ডাকাতি রোধে পুলিশের বিশেষ অভিযান

পানছড়িতে বিজিবির জনকল্যাণমূলক উদ্যোগ, বিভিন্ন প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ

চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রস ফিলিং স্থাপনায় অভিযান, সিলিন্ডার ও সরঞ্জাম জব্দ

নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

কালিহাতীতে ইয়াবাসহ দুজনের বিরুদ্ধে মাদক মামলা

দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

দুই মাস মানুষের পদচারণা বন্ধ, স্বস্তিতে সুন্দরবন—বাড়ছে বাঘ-হরিণের বিচরণ

গ্ল্যামারের আড়ালে মাটির মানুষ জয়া, কোদাল হাতে বাগানে ব্যস্ত অভিনেত্রী

সন্তানের অবহেলায় বাঁধের ঢালে আশ্রয়, মৃত্যুর প্রহর গুনছেন আশি বছরের আজিজুর

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী আটক

১০

১২ কেজি গাঁজা উদ্ধার, মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি পেল নোয়াখালী ডিবি

১১

ভোলায় সিএনজি-হালকাযান শ্রমিক ফেডারেশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

১২

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল, এনসিপির কথিত কটূক্তির প্রতিবাদ

১৩

কালিয়াকৈরে ভিক্ষুক পুনর্বাসনে ৫০ জনের হাতে বকনা গরু তুলে দিল উপজেলা প্রশাসন

১৪

পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ

১৫

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৮ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

১৬

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভয়াল ভাঙন: বিলীন দুই শতাধিক ঘরবাড়ি, শিগগিরই শুরু স্থায়ী বাঁধ নির্মাণের কাজ

১৭

নাচোলে এডিপির অর্থায়নে চার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি ড. মিজানুর রহমান

১৮

বিশ্বনাথে প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের নগদ অর্থ সহায়তা বিতরণ

১৯

দেহ নয় বিবেকের বেচাকেনাই সমাজের সবচেয়ে ভয়ংকর পতন

২০