মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোঃ মোতাকাব্বীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় মৎস্য পক্ষ বাস্তবায়নসংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপন করেন জেলা মৎস্য কর্মকর্তা মাধব চন্দ্র সরকার।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক তাজুল ইসলাম, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফিরোজ আহমেদ, সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান এবং মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার।
এ সময় সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক আব্দুল আওয়ালসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক মোঃ মোতাকাব্বীর আহমেদ বলেন, মাছ চাষের সঙ্গে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। মৎস্য খাতের উন্নয়নের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে আরও কার্যকর ভূমিকা রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মন্তব্য করুন